• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
Headline
রামগঞ্জে আগুনে পুড়ে বসতঘর ছাই ডাংঙ্গা ইউনিয়নবাসীকে ঈদুল আযহার অগ্ৰীম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন হাজ্বী শফিকুল ইসলাম স্বপন  আলীকদমে বিজিবির মেডিকেল ক্যাম্পেইন: ১৫০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কচুয়ায় ৩ পিস ইয়াবাসহ মাদকসেবী আটক, স্থানীয় যুবকদের ধাওয়ায় পাকড়াও পাঁচবিবিতে ভূমিসেবা মেলার উদ্বোধন  সাইবার সুরক্ষায় অবদানে সম্মাননা পেলেন জেএ টিভির সোস্যাল এডমিন ফজলুল কবির ব্রাহ্মণবাড়িয়া শেখ হাসিনা রাস্তায় শিমরাইলকান্দি-বিজয়নগর সড়কের স্পিডব্রেকারে রং করার কার্যক্রম পরিচালনা হচ্ছে।  মেলান্দহে প্রধান শিক্ষকের ল্যাপটপ এটিও ব্যক্তিগত কাজে ব্যবহার  চাঁপাইনবাবগঞ্জের নিষিদ্ধ পলিথিন জব্দ চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত।

বগুড়ার শিবগঞ্জে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ২ জনকে কু*পি*য়ে হত্যা-

মহসিন শিবগঞ্জ ( বগুড়াঃ) প্রতিনিধিঃ / ১৪ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

মহসিন শিবগঞ্জ ( বগুড়াঃ) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ২ জনকে কু*পি*য়ে হত্যার ঘটনা ঘটেছে। এঘটনায় আরও ১ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
​আজ সোমবার (১৮ মে) সকাল ৮টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের লক্ষীকোলা গ্রামে এই র*ক্ত*ক্ষ*য়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
​নিহতরা হলেন— জামিল হোসেন এর পুত্র ইয়াছিন (৩৫) ও তোফাজ্জল হোসেনের পুত্র সুমন (৩০)। তারা স্থানীয় এলাকার বাসিন্দা এবং আপন চাচাতো ভাই বলে জানা গেছে।
​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বসতভিটা জমির সীমানা নিয়ে স্থানীয় দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে আইনি ও সামাজিক বিরোধ চলছিল। আজ সকালে ওই জমিতে রেজাউল বিল্ডিং নির্মাণের কাজ করছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে জব্বার মুনসির পুত্র রেজাউল ও তার পুত্র রাহাত (২৬) ও রাব্বি হোসেন (২৫) পূর্বপরিকল্পিত ভাবে ইয়াসিন ও সুমনের ওপর ঝাঁপিয়ে পড়ে।
​সংঘর্ষের একপর্যায়ে রেজাউল ও তার ২ পুত্র ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এসময় ইয়াসিন গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সেখানেই তার মৃ ত্যু হয়। এবং স্থানীয়রা সুমনকে উদ্ধার করে দ্রুত বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ ত ঘোষণা করেন। এঘটনায় অপর আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রাখা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। নিহ*তদের ম/র/দে/হ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এই হ/ত্যা/কাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এখনো কোনো মামলা দায়ের করা হয়নি, তবে প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা