• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
Headline
পঞ্চগড়ে চেয়ারম্যান মিলন সাহেবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন,  বালিয়াডাঙ্গীতে ৩ দিন ব্যাপী ভূমিসেবা মেলা!  রামগঞ্জে আগুনে পুড়ে বসতঘর ছাই ডাংঙ্গা ইউনিয়নবাসীকে ঈদুল আযহার অগ্ৰীম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন হাজ্বী শফিকুল ইসলাম স্বপন  আলীকদমে বিজিবির মেডিকেল ক্যাম্পেইন: ১৫০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কচুয়ায় ৩ পিস ইয়াবাসহ মাদকসেবী আটক, স্থানীয় যুবকদের ধাওয়ায় পাকড়াও পাঁচবিবিতে ভূমিসেবা মেলার উদ্বোধন  সাইবার সুরক্ষায় অবদানে সম্মাননা পেলেন জেএ টিভির সোস্যাল এডমিন ফজলুল কবির ব্রাহ্মণবাড়িয়া শেখ হাসিনা রাস্তায় শিমরাইলকান্দি-বিজয়নগর সড়কের স্পিডব্রেকারে রং করার কার্যক্রম পরিচালনা হচ্ছে।  মেলান্দহে প্রধান শিক্ষকের ল্যাপটপ এটিও ব্যক্তিগত কাজে ব্যবহার 

মোল্লাহাটে ঢালাই গাড়ি উল্টে শ্রমিক নিহত

 আল হাফিজ মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: / ২২ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

আল হাফিজ মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:

 

বাগেরহাটের মোল্লাহাটে নির্মাণ কাজে ব্যবহৃত ঢালাই গাড়ি (নসিমন) উল্টে মোঃ ইসমাইল মোল্লা নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (১৬ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার মধুমতি নদীর ফেরীঘাট সংলগ্ন মাদ্রাসা এলাকায় ঢাকা-খুলনা পুরাতন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোঃ ইসমাইল মোল্লা উপজেলার কুলিয়া গ্রামের তালুকের মাঠ সংলগ্ন এলাকার আঃ সবুর মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণ কাজ শেষে কয়েকজন শ্রমিক ঢালাই গাড়িতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। গাড়িটি সড়কে ওঠার সঙ্গে সঙ্গেই একটি চাকা খুলে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় অন্যান্য শ্রমিকরা লাফিয়ে পড়ে বা সামান্য আহত হয়ে রক্ষা পেলেও ইসমাইল মোল্লা গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। শনিবার সন্ধ্যায় জানাজা শেষে বড়ঘাট কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা