• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
Headline
রামগঞ্জে আগুনে পুড়ে বসতঘর ছাই ডাংঙ্গা ইউনিয়নবাসীকে ঈদুল আযহার অগ্ৰীম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন হাজ্বী শফিকুল ইসলাম স্বপন  আলীকদমে বিজিবির মেডিকেল ক্যাম্পেইন: ১৫০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কচুয়ায় ৩ পিস ইয়াবাসহ মাদকসেবী আটক, স্থানীয় যুবকদের ধাওয়ায় পাকড়াও পাঁচবিবিতে ভূমিসেবা মেলার উদ্বোধন  সাইবার সুরক্ষায় অবদানে সম্মাননা পেলেন জেএ টিভির সোস্যাল এডমিন ফজলুল কবির ব্রাহ্মণবাড়িয়া শেখ হাসিনা রাস্তায় শিমরাইলকান্দি-বিজয়নগর সড়কের স্পিডব্রেকারে রং করার কার্যক্রম পরিচালনা হচ্ছে।  মেলান্দহে প্রধান শিক্ষকের ল্যাপটপ এটিও ব্যক্তিগত কাজে ব্যবহার  চাঁপাইনবাবগঞ্জের নিষিদ্ধ পলিথিন জব্দ চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত।

দাউদকান্দির ইলিয়টগঞ্জে দ্রুতগতির লং ভেহিকেলের ধাক্কায় নারীর মৃত্যু, চালক আটক । 

এ কে এম আজাদ নিজস্ব প্রতিনিধ  / ৩০ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

এ কে এম আজাদ নিজস্ব প্রতিনিধ 

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজার সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুত ও বেপরোয়া গতিতে চলা একটি লং ভেহিকেলের ধাক্কায় খোরশেদা বেগম (৫৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক গাড়ির চালককে আটক করেছে পুলিশ।

জানা যায়, গত ১৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকা অভিমুখী একটি লং ভেহিকেল (রেজি: চট্ট মেট্রো ড-৮১-৪০৮২) দ্রুতগতিতে চলাচলের সময় দাউদকান্দি থানাধীন ইলিয়টগঞ্জ বাজার এলাকায় রাস্তার পাশে গাড়ির জন্য অপেক্ষমাণ খোরশেদা বেগমকে সজোরে ধাক্কা দেয়।

নিহত খোরশেদা বেগম (৫৫) ভিকতলা এলাকার মৃত আলী আহম্মদের স্ত্রী। দুর্ঘটনার পর চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা ধাওয়া করে গাড়িসহ চালক মোঃ আলম (৫৫)-কে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয় এবং দুর্ঘটনায় জড়িত গাড়িটি জব্দ করে।

আহত অবস্থায় খোরশেদা বেগমকে দ্রুত দাউদকান্দির গৌরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে মোঃ হালিম (৩১) বাদী হয়ে ১৭ মে দাউদকান্দি থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-২৩, ধারা: ২০১৮ সালের সড়ক পরিবহন আইন ১০৫ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা