• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
Headline
পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা শুরু: তিন দিনব্যাপী সেবা পাবেন নাগরিকরা জনকল্যাণে নিবেদিতপ্রাণ মোজ্জাম্মেল হোসেন মোল্লাকে শিবালয় উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় স্থানীয় জনতা চাঁপাইনবাবগঞ্জে গৃহ শিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার, আটক ২ ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন তেতুলিয়া বালু ভর্তি মাহিন্দ্র ট্র্যাক্টর উল্টে চালকের সহকারী মৃত্যু পঞ্চগড়ে চেয়ারম্যান মিলন সাহেবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন,  বালিয়াডাঙ্গীতে ৩ দিন ব্যাপী ভূমিসেবা মেলা!  রামগঞ্জে আগুনে পুড়ে বসতঘর ছাই ডাংঙ্গা ইউনিয়নবাসীকে ঈদুল আযহার অগ্ৰীম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন হাজ্বী শফিকুল ইসলাম স্বপন 

অসহায় পরিবারকে ঘর উপহার দিল আবাবিল যুব সংঘ

Reporter Name / ৩৮ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

মোঃ এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ

মানবতার সেবায় প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে আবাবিল যুব সংঘ। সংগঠনটির উদ্যোগে নরসিংদীর মনোহরদী উপজেলার শরীফপুর গ্রামের ধরাবান্দা মৃধাবাড়ী এলাকার অসহায় ব্যক্তি মোঃ তাইজ উদ্দিনকে একটি নতুন ঘর উপহার দেওয়া হয়েছে।

“গৃহ নির্মাণ প্রজেক্ট–২০২৬” এর আওতায় নির্মিত ঘরটির কাজ সম্পন্ন হওয়ার পর গত শুক্রবার (১৫ মে) বিকাল ৪টায় আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগীর হাতে ঘরটি হস্তান্তর করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন UCB Bank কুড়িল শাখার ম্যানেজার ও আবাবিল যুব সংঘের উপদেষ্টা আলমগীর হোসেন শরীফ, আবাবিল যুব সংঘের সভাপতি আল মুমিন হোসাইন সজিব, দ্যা আল-হেরা ফাউন্ডেশন এর চেয়ারম্যান মাহমুদুল হাসান লিমন, সূর্যদয় সমাজ কল্যাণ সংস্থা এর সভাপতি আমিনুল ইসলাম জনি, কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবী ফোরাম এর সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, হারুন বাদশা, খারাব ইয়াং স্টারের সাধারণ সম্পাদক সরকার ফয়সাল আমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এবং আবাবিল যুব সংঘের এমন মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা