• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
Headline
পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা শুরু: তিন দিনব্যাপী সেবা পাবেন নাগরিকরা জনকল্যাণে নিবেদিতপ্রাণ মোজ্জাম্মেল হোসেন মোল্লাকে শিবালয় উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় স্থানীয় জনতা চাঁপাইনবাবগঞ্জে গৃহ শিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার, আটক ২ ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন তেতুলিয়া বালু ভর্তি মাহিন্দ্র ট্র্যাক্টর উল্টে চালকের সহকারী মৃত্যু পঞ্চগড়ে চেয়ারম্যান মিলন সাহেবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন,  বালিয়াডাঙ্গীতে ৩ দিন ব্যাপী ভূমিসেবা মেলা!  রামগঞ্জে আগুনে পুড়ে বসতঘর ছাই ডাংঙ্গা ইউনিয়নবাসীকে ঈদুল আযহার অগ্ৰীম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন হাজ্বী শফিকুল ইসলাম স্বপন 

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

Reporter Name / ৯ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

তানোর (রাজশাহী) প্রতিনিধি:
গত ১৫ মে ২০২৬ ইং, শুক্রবার দৈনিক জনতার জমিন পত্রিকায় প্রকাশিত “আটককৃত হেরোইন বিক্রির অভিযোগ গোদাগাড়ী থানার এসআই জুয়েলের বিরুদ্ধে” শিরোনামের সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর বলে আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
সংবাদে উল্লেখিত ঘটনায় ভাটোপাড়ার মাসুদ রানার স্ত্রী আলিয়ার বেগমকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হলেও আমি উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা কিংবা বাদী নই। এমনকি ওই নারীকে আমি ব্যক্তিগতভাবে চিনি না বা কখনো দেখিওনি। এছাড়া সংবাদে ১০০ গ্রাম হেরোইনের কথা উল্লেখ করা হলেও প্রকৃতপক্ষে ২৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যা প্রকাশিত সংবাদের অসত্যতা আরও স্পষ্ট করে।
আমি দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে গোদাগাড়ী মডেল থানায় দায়িত্ব পালন করে আসছি। মাদকবিরোধী অভিযানে সক্রিয় ভূমিকা রাখায় একটি স্বার্থান্বেষী মহল কতিপয় হলুদ ও ফেসবুক সাংবাদিকদের মাধ্যমে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। প্রকাশিত প্রতিবেদনে কোনো গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি এবং আমার বক্তব্যও নেওয়া হয়নি।
আমি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতি তথ্য যাচাই করে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ প্রকাশের আহ্বান জানাচ্ছি এবং প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা