এ কে এম আজাদ নিজস্ব প্রতিনিধি
কুমিল্লার চান্দিনা থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মাদক মামলা, চুরি মামলা ও আদালতের ওয়ারেন্টভুক্ত আসামীসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৫ মে ২০২৬) চান্দিনা থানা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং পলাতক আসামীদের গ্রেফতারে নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক মামলার এক আসামী, একটি চুরি মামলার আসামী এবং দুইজন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন—
ইয়াকুব হোসেন ছোট্টু (৩৫)। তিনি চৌদ্দগ্রাম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বৈদ্দেরখিল মুন্সী বাড়ি এলাকার মৃত শাহাবউদ্দিনের ছেলে। তাকে একটি মাদক মামলায় গ্রেফতার করা হয়েছে।
অপরদিকে, চুরি মামলায় গ্রেফতার করা হয়েছে দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের সানানগর এলাকার মোঃ শফি উদ্দিনকে (২৫)। তিনি মৃত আব্দুল মতিন ড্রাইভারের ছেলে।
এছাড়া আদালতের সিআর ওয়ারেন্টমূলে চান্দিনা উপজেলার নাওতলা এলাকার মোঃ সুমন মিয়া এবং মাধাইয়া বাজার এলাকার মোঃ ফারুক (৫২) কে গ্রেফতার করা হয়েছে।
চান্দিনা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত সকল আসামীকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো