• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
Headline
পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা শুরু: তিন দিনব্যাপী সেবা পাবেন নাগরিকরা জনকল্যাণে নিবেদিতপ্রাণ মোজ্জাম্মেল হোসেন মোল্লাকে শিবালয় উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় স্থানীয় জনতা চাঁপাইনবাবগঞ্জে গৃহ শিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার, আটক ২ ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন তেতুলিয়া বালু ভর্তি মাহিন্দ্র ট্র্যাক্টর উল্টে চালকের সহকারী মৃত্যু পঞ্চগড়ে চেয়ারম্যান মিলন সাহেবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন,  বালিয়াডাঙ্গীতে ৩ দিন ব্যাপী ভূমিসেবা মেলা!  রামগঞ্জে আগুনে পুড়ে বসতঘর ছাই ডাংঙ্গা ইউনিয়নবাসীকে ঈদুল আযহার অগ্ৰীম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন হাজ্বী শফিকুল ইসলাম স্বপন 

চান্দিনায় বিশেষ অভিযান ও মোবাইল কোর্টে ৩ জনের কারাদণ্ড মাদক ও বিভিন্ন অপরাধ দমনে পুলিশের জোরালো অভিযান অব্যাহত

Reporter Name / ২৪ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার চান্দিনা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়েছে চান্দিনা থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযান ও মোবাইল কোর্টে বিভিন্ন অপরাধে জড়িত ৩ জনকে গ্রেফতার করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। পরে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চান্দিনা থানা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত পৃথক পৃথক সাজা ও জরিমানা প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—
মোঃ শামীম (৪১), পিতা-মোঃ শাহজাহান, মাতা-হাফিজা খাতুন। তাকে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া মোঃ শাহিন আলম (৩১), পিতা-মৃত আব্দুর রব, মাতা-আনোয়ারা বেগম, গ্রাম-ভোমরকান্দি, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা। তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
অপরদিকে কাউছার (২১), পিতা-হারুনুর রশিদ, গ্রাম-শ্রীমন্তপুর, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ টাকা জরিমানা প্রদান করা হয়।
পরে দণ্ডপ্রাপ্ত তিনজনকেই জেল হাজতে পাঠানো হয়েছে।
চান্দিনা থানা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এমন কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা