• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
Headline
কালীগঞ্জে বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সীমাহীন অনিয়ম ও দূর্ণীতি নাসিরনগর উপজেলাবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন কেএম বশির উদ্দিন তুহিন। পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা শুরু: তিন দিনব্যাপী সেবা পাবেন নাগরিকরা জনকল্যাণে নিবেদিতপ্রাণ মোজ্জাম্মেল হোসেন মোল্লাকে শিবালয় উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় স্থানীয় জনতা চাঁপাইনবাবগঞ্জে গৃহ শিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার, আটক ২ ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন তেতুলিয়া বালু ভর্তি মাহিন্দ্র ট্র্যাক্টর উল্টে চালকের সহকারী মৃত্যু পঞ্চগড়ে চেয়ারম্যান মিলন সাহেবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন,  বালিয়াডাঙ্গীতে ৩ দিন ব্যাপী ভূমিসেবা মেলা! 

বীরগঞ্জে ৫০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

Reporter Name / ১৭ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

মিলন প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ১০টার দিকে উপজেলার ৫ নম্বর সুজালপুর ইউনিয়নের বর্ষা গোপালপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নিহার রঞ্জনের নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় মো. আব্দুর রহমানের ছেলে মো. আশরাফ আলীকে (৩৪) আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ৫০ বোতল ‘ফেয়ারডিল’ ব্র্যান্ডের ফেনসিডিল উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কেনাবেচার অভিযোগ ছিল। সাম্প্রতিক সময়ে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশ নজরদারি বাড়ালে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। মাদক নির্মূলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “মাদক কারবারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।”

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ফেনসিডিল জব্দ করে থানায় নেওয়া হয়েছে এবং আটক ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা