• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
Headline
কালীগঞ্জে বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সীমাহীন অনিয়ম ও দূর্ণীতি নাসিরনগর উপজেলাবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন কেএম বশির উদ্দিন তুহিন। পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা শুরু: তিন দিনব্যাপী সেবা পাবেন নাগরিকরা জনকল্যাণে নিবেদিতপ্রাণ মোজ্জাম্মেল হোসেন মোল্লাকে শিবালয় উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় স্থানীয় জনতা চাঁপাইনবাবগঞ্জে গৃহ শিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার, আটক ২ ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন তেতুলিয়া বালু ভর্তি মাহিন্দ্র ট্র্যাক্টর উল্টে চালকের সহকারী মৃত্যু পঞ্চগড়ে চেয়ারম্যান মিলন সাহেবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন,  বালিয়াডাঙ্গীতে ৩ দিন ব্যাপী ভূমিসেবা মেলা! 

বোয়ালমারীতে নছিমন উল্টে চালক নিহত

Reporter Name / ১৪ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

বোয়ালমারী প্রতিনিধি:
বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নে খাদ্যপণ্য বহনকারী নছিমন উল্টে সোহাগ মোল্যা (১৭) নামে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৫টার দিকে কুন্দারদিয়া মধ্যপাড়া জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ মোল্যা উপজেলার গুনবহা ইউনিয়নের অমৃতনগর গ্রামের কামাল মোল্যার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালমারী পৌর বাজারের নাটমন্দির এলাকার পেছনে অবস্থিত সাধন কুমার সাহার মেসার্স সাহা স্টোরের ডিলার পয়েন্ট থেকে বিভিন্ন কোম্পানির বিস্কুট ও জুস বোঝাই করে একটি নছিমন বিভিন্ন এলাকায় দোকানে দোকানে সরবরাহের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে দাদপুর ইউনিয়নের কুন্দারদিয়া মধ্যপাড়া জামে মসজিদের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনটি রাস্তার পাশে উল্টে যায়। এতে নছিমনের চালক সোহাগ মোল্যা গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করলে তিনি মারা যান। নছিমনে থাকা অপর এক আরোহী ছিটকে পড়ে আহত হন।

প্রত্যক্ষদর্শী সবুজ হোসেন জানান, বিকট শব্দ শুনে তিনি ঘর থেকে বের হয়ে স্থানীয়দের সহায়তায় আহত চালককে উদ্ধার করেন। চালকের ব্যাগে থাকা মেমো থেকে সংশ্লিষ্ট ডিলার প্রতিষ্ঠানে খবর দেওয়া হয়। পরে স্থানীয়রা আহত সোহাগকে ভ্যানে করে কুন্দারদিয়া বাজারে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

সাধনা স্টোরের মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা