• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
Headline
রামগঞ্জে আগুনে পুড়ে বসতঘর ছাই ডাংঙ্গা ইউনিয়নবাসীকে ঈদুল আযহার অগ্ৰীম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন হাজ্বী শফিকুল ইসলাম স্বপন  আলীকদমে বিজিবির মেডিকেল ক্যাম্পেইন: ১৫০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কচুয়ায় ৩ পিস ইয়াবাসহ মাদকসেবী আটক, স্থানীয় যুবকদের ধাওয়ায় পাকড়াও পাঁচবিবিতে ভূমিসেবা মেলার উদ্বোধন  সাইবার সুরক্ষায় অবদানে সম্মাননা পেলেন জেএ টিভির সোস্যাল এডমিন ফজলুল কবির ব্রাহ্মণবাড়িয়া শেখ হাসিনা রাস্তায় শিমরাইলকান্দি-বিজয়নগর সড়কের স্পিডব্রেকারে রং করার কার্যক্রম পরিচালনা হচ্ছে।  মেলান্দহে প্রধান শিক্ষকের ল্যাপটপ এটিও ব্যক্তিগত কাজে ব্যবহার  চাঁপাইনবাবগঞ্জের নিষিদ্ধ পলিথিন জব্দ চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত।

ঔষুধ কোম্পানি প্রতিনিধিদের লাঞ্ছনার প্রতিবাদে তারাকান্দায় ফারিয়ার প্রতিবাদী ও মানববন্ধন অনুষ্ঠিত

Reporter Name / ৭৫ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

তারাকান্দা(ময়মনসিংহ) প্রতিনিধি
অধিকার আদায়ে ,আমরা সবাই একসাথে।
ঔষধ কোম্পানির প্রতিনিধিদের পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবিতে ও
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের দালান সম্বোধন করে গ্রেফতার পূর্বক লাঞ্ছনার প্রতিবাদে ও সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের লক্ষ্যে ময়মনসিংহ তারাকান্দা উপজেলা মডেল ফারিয়া কতৃক আয়োজিত ১১ মে সোমবার, সকাল ১০.০০ ঘটিকায় তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ময়মনসিংহ শেরপুর আঞ্চলিক মহাসড়কে এক প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের কার্যক্রম শুরু হয়।
তারাকান্দা উপজেলা মডেল ফারিয়ার সভাপতি মোঃ আনোয়ার হোসেন মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান রুবেল এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, ফারিয়ার সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারন সম্পাদক শাহিন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম হোসাইন, ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিটিক্যালস এর প্রতিনিধি হুমায়ুন কবির লিমন, রেডিয়েন্ট ফার্মাসিটিক্যাল বিক্রয় প্রতিনিধি বিকাশ কুমার সূত্রধর প্রমুখ। মানববন্ধনের বক্তারা
ঢাকায় মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে কেন্দ্রীয় ফারিয়ার যেকোনো নির্দেশনায় আসলে তারাকান্দা উপজেলা মডেল ফারিয়া নির্দেশনা পালনে অঙ্গীকারবদ্ধ রয়েছে বলে জানান তারা। স্বতঃস্ফূর্তভাবে তারাকান্দা উপজেলা মডেল ফারিয়ার সকল সদস্যবৃন্দ ঘন্টাব্যাপী প্রতিবাদী ও মানববন্ধনে অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা