• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
Headline
পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা শুরু: তিন দিনব্যাপী সেবা পাবেন নাগরিকরা জনকল্যাণে নিবেদিতপ্রাণ মোজ্জাম্মেল হোসেন মোল্লাকে শিবালয় উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় স্থানীয় জনতা চাঁপাইনবাবগঞ্জে গৃহ শিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার, আটক ২ ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন তেতুলিয়া বালু ভর্তি মাহিন্দ্র ট্র্যাক্টর উল্টে চালকের সহকারী মৃত্যু পঞ্চগড়ে চেয়ারম্যান মিলন সাহেবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন,  বালিয়াডাঙ্গীতে ৩ দিন ব্যাপী ভূমিসেবা মেলা!  রামগঞ্জে আগুনে পুড়ে বসতঘর ছাই ডাংঙ্গা ইউনিয়নবাসীকে ঈদুল আযহার অগ্ৰীম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন হাজ্বী শফিকুল ইসলাম স্বপন 

আইনের তোয়াক্কা না করে সাংবাদিক পরিবারের বসতভিটা দখলের অভিযোগ

Reporter Name / ৫৭ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

জামাল উদ্দীন :
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের নলপুখুরী গ্রামে বসতভিটা দখল ও নির্যাতনের অভিযোগ উঠেছে চট্টগ্রামের একটি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত এক প্রকৌশলীর বিরুদ্ধে। ভুক্তভোগী ফজলুর রহমান ও তার পরিবার দাবি করেছেন, প্রায় এক বছর ধরে তারা নিজেদের বসতবাড়িতে উঠতে পারছেন না।
অভিযোগ সূত্রে জানা যায়, ফজলুর রহমানের আপন ভাতিজা মোঃ মকবুল হোসেন, যিনি চট্টগ্রামের সরকারি চুয়েটে প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন, প্রভাব খাটিয়ে তাদের পরিবারের ওপর দীর্ঘদিন ধরে নির্যাতন চালিয়ে আসছেন। ভুক্তভোগীদের দাবি, প্রায় ৩০ বছর আগে ফজলুর রহমানের পৈতৃক বসতভিটা ও আবাদি জমি জালিয়াতির মাধ্যমে নিজের নামে লিখে নেন মকবুল হোসেনের বাবা মশির উদ্দিন। এছাড়া ফজলুর রহমানের ক্রয়কৃত ৫.৫ শতাংশ জমিও জোরপূর্বক দখল করে নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়।
বর্তমানে পরিবারটি বসতভিটা থেকে উচ্ছেদ হয়ে ভাড়া বাসায় মানবেতর জীবনযাপন করছে। ফজলুর রহমান পেশায় একজন ক্ষুদ্র গরু ব্যবসায়ী। অভিযোগ রয়েছে, তার প্রায় ৫ লাখ টাকার ব্যবসাও প্রতিপক্ষের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফজলুর রহমানের দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে এক মেয়ে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকায় ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত এবং অন্য মেয়ে একটি এনজিওতে চাকরি করেন।
বিষয়টি নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস সামাদ আজাদের কাছে বিচার চাওয়া হলে তিনি একাধিকবার সালিশ বৈঠকের আয়োজন করেন। তবে সমাধান না হওয়ায় পরে তিনি ফজলুর রহমানের পক্ষে প্রত্যয়নপত্র প্রদান করেন।
এ ঘটনায় ফজলুর রহমান আদালতের শরণাপন্ন হয়ে একাধিক মামলা দায়ের করেন। মামলা নং-১১৬/২০২৫ দীর্ঘ সাত মাস ডিবি কার্যালয়ে তদন্তাধীন থাকার পর পুনরায় আপিল করা হলে ঠাকুরগাঁও পিবিআই তদন্তে ১৪৩/৪৪৭/৩২৩/৪২৭/৫০৬/১১৪ ধারায় অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে জানা গেছে।
পরবর্তীতে জমিতে কেউ যাতে নতুন করে বসবাস করতে না পারে, সেজন্য এম.আর-১৫১/২০২৫ মামলাও দায়ের করা হয়। এ মামলায় আদালতের নির্দেশে আটোয়ারী ভূমি অফিস তদন্ত করে এবং আদালত ১৮৯৮ সালের ১৪৪/১৪৫ ধারায় উভয় পক্ষকে স্ব স্ব অবস্থানে থাকার নির্দেশ দেন।
তবে অভিযোগ রয়েছে, আদালতের নির্দেশ অমান্য করে আসামিপক্ষ পুরো জমি দখলে নেয়। পরে ফজলুর রহমান আবারও আদালতে মামলা নং-১০১/২০২৬ সি.আর দায়ের করেন। মামলাটি বর্তমানে আটোয়ারী থানায় তদন্তাধীন রয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত প্রকৌশলী মোঃ মকবুল হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার চাচা ফজলুর রহমানের কোনো জমি নেই।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা