লক্ষ্মীপুর রামগঞ্জ প্রতিনিধি:
রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের আকারতমা গ্রামের দক্ষিণ মাঠ ও ভাটরা ইউনিয়নের দক্ষিণ জয়দেবপুর গ্রামের কৃষিজমির মাটি লুটপাটের মহোৎসব চলছে।
রাত-দিন ভেকু এক্সিলেটরে দিয়ে শতশত অবৈধ ট্রলি ও ফিটনেসবিহীন পিকাপ দিয়ে কৃষি জমির মাটি দালালের মাধ্যমে যাচ্ছে ইটভাটা।
এতে স্থানীয়দের মাঝে চরমভাবে ক্ষোভ সৃষ্টি হয়েছে, ভুক্তভোগীরা বলেন এমপি বিভিন্ন স্থানে প্রশাসনিক, সামাজিক অনুষ্ঠানে কৃষিজমি থেকে টপসয়েল কাটা নিষেধাজ্ঞা অমান্য কারীর বিরুদ্ধে ফৌজদারি অপরাধ হিসেবে জেলও জরিমানা বিষয়ে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন।কিন্তু বাস্তবে এমপির আদেশের তোয়াক্কা নেই বলে স্থানীয়রা জানান। তারা জেলাপ্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ড, কৃষি কর্মকর্তা সহ পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
ভুমিদস্যুরা ও ইটভাটার মালিকগণ রাতের অন্ধকারে ভাড়াটে লোক পাহারা বসিয়ে মাটি কাটার সহযোগিতা করেন।