• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
Headline
পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা শুরু: তিন দিনব্যাপী সেবা পাবেন নাগরিকরা জনকল্যাণে নিবেদিতপ্রাণ মোজ্জাম্মেল হোসেন মোল্লাকে শিবালয় উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় স্থানীয় জনতা চাঁপাইনবাবগঞ্জে গৃহ শিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার, আটক ২ ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন তেতুলিয়া বালু ভর্তি মাহিন্দ্র ট্র্যাক্টর উল্টে চালকের সহকারী মৃত্যু পঞ্চগড়ে চেয়ারম্যান মিলন সাহেবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন,  বালিয়াডাঙ্গীতে ৩ দিন ব্যাপী ভূমিসেবা মেলা!  রামগঞ্জে আগুনে পুড়ে বসতঘর ছাই ডাংঙ্গা ইউনিয়নবাসীকে ঈদুল আযহার অগ্ৰীম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন হাজ্বী শফিকুল ইসলাম স্বপন 

চান্দিনায় পুলিশের বিশেষ অভিযান নিয়মিত মামলা ও জিআর ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ২

Reporter Name / ৩৪ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধি, চান্দিনা:
কুমিল্লার চান্দিনা থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় নিয়মিত মামলা ও জিআর ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ২ জনকে গ্রেফতার করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, শনিবার (১০ মে ২০২৬) পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—
১। মোঃ রাসেল (৩৪)
পিতা: সাহেব আলী
ঠিকানা: কাদুটি উত্তর পাড়া, পোস্ট-কাদুটি বাজার, বরকরই ইউনিয়ন, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা।
তাকে একটি নিয়মিত মামলায় গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
২। মোহাম্মদ হোসাইন (৩৮)
পিতা: আব্দুর রহিম
ঠিকানা: গল্লাই মধ্যপাড়া, ৮নং ওয়ার্ড, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা।
তার বিরুদ্ধে জিআর ওয়ারেন্ট থাকায় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।
চান্দিনা থানা পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদক, চুরি, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা