• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
Headline
কালীগঞ্জে বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সীমাহীন অনিয়ম ও দূর্ণীতি নাসিরনগর উপজেলাবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন কেএম বশির উদ্দিন তুহিন। পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা শুরু: তিন দিনব্যাপী সেবা পাবেন নাগরিকরা জনকল্যাণে নিবেদিতপ্রাণ মোজ্জাম্মেল হোসেন মোল্লাকে শিবালয় উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় স্থানীয় জনতা চাঁপাইনবাবগঞ্জে গৃহ শিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার, আটক ২ ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন তেতুলিয়া বালু ভর্তি মাহিন্দ্র ট্র্যাক্টর উল্টে চালকের সহকারী মৃত্যু পঞ্চগড়ে চেয়ারম্যান মিলন সাহেবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন,  বালিয়াডাঙ্গীতে ৩ দিন ব্যাপী ভূমিসেবা মেলা! 

দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

Reporter Name / ৮ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

রাজশাহী দূর্গাপুর প্রতিনিধি : মো: মোমিন,
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেছেন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ছাত্র-ছাত্রীদের মাঝে আরও অনুপ্রেরণা ও উৎসাহ জোগায়।

‎তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু ভালো ছাত্রই হলে হবে না মানবিক গুনসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। অত্র কলেজের সকল শিক্ষকগন যেসব বৈশিষ্ট্যের মাধ্যমে ছাত্র-ছাত্রীদেরকে পাঠদান পরিচালনা করছে তা আসলেই প্রশংসনীয়।

‎শনিবার (৯ মে) সকাল সাড়ে ১০ টায় রাজশাহী দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ডিগ্রী কলেজ কর্তৃক আয়োজিত কলেজ মাঠে এইচএসসি-২০২৫ পরিক্ষায় এ প্লাসপ্রাপ্ত ও উচ্চশিক্ষায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎অনুষ্ঠানে কলেজের গভর্নিং বডির সভাপতি সিরাজুল করিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু,
‎দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান, দুর্গাপুর উপজেলা বিএনপি সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, দুর্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু ও সদস্য সচিব আহম্মেদ রেজাউল করিম স্বপন, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোর্তুজা, বেলপুকুরিয়া ইউপির সাবেক চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব ও অত্র কলেজের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে, এ প্লাসপ্রাপ্ত ছাত্র-ছাত্রীর মধ্যে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা