• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
Headline
ভূতের ও জ্বীনের রাজত্ব যেন নরসিংপুর স্বাস্থ্য কেন্দ্রে তালাবদ্ধ ভবন, চরম ভোগান্তিতে হাজারো মানুষ। শিশু আবিরার আবদার পূরণ করছেন প্রধানমন্ত্রী: বগা সেতু পরিদর্শনে মন্ত্রী শেখ রবিউল ইসলাম চান্দিনায় বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ৩, দুইজন মাদক মামলায় গ্রেফতার জমি নিয়ে বিরোধে সাংবাদিকের পরিবারকে হত‍্যার হুমকি ঘাটাইলে ভূমি সেবা মেলার উদ্বোধন রাঙ্গুনিয়া উপজেলায় তিন দিন ব্যাপী ভুমি সেবা মেলা রামগঞ্জে ভূমিসেবা মেলার উদ্ভোধন কালীগঞ্জে বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সীমাহীন অনিয়ম ও দূর্ণীতি নাসিরনগর উপজেলাবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন কেএম বশির উদ্দিন তুহিন। পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা শুরু: তিন দিনব্যাপী সেবা পাবেন নাগরিকরা

শার্শায় মার্সেল ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন, চ্যাম্পিয়ন জেকাঠি ফুটবল একাদশ

Reporter Name / ৪০ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

মোঃ ইমরান হোসেন হৃদয়,শার্শা (যশোর) প্রতিনিধি
যশোরের শার্শার বাগআঁচড়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মার্সেল আয়োজিত ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল খেলা। শুক্রবার (৮ মে) বিকেলে বাগআঁচড়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল ম্যাচ ঘিরে হাজারো দর্শকের উপস্থিতিতে পুরো মাঠ পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।
টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় জেকাঠি বাঁকুড়া ফুটবল একাদশ ও সাতমাইল আনাস ফুটবল একাদশ। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় জেকাঠি ফুটবল একাদশ ১-০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দুই দলের দারুণ নৈপুণ্যে পুরো ম্যাচজুড়ে দর্শকদের মাঝে ছিল ব্যাপক উচ্ছ্বাস।
ফাইনাল খেলার উদ্বোধন করেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ও মার্সেলের ঊর্ধ্বতন কর্মকর্তা আমিন খান। তিনি বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত ক্রীড়া চর্চা সুস্থ সমাজ গঠনে সহায়ক এবং তরুণদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়ায়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মার্সেল কোম্পানির হেড অব বিজনেস হোসেন মোহাম্মদ রইন সাব্বির, হেড সেলসম্যান নুরুল ইসলাম রুবেল, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবু এবং নাজমা ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী মাসুম বিল্লাহ।
ফাইনাল খেলাকে কেন্দ্র করে শার্শা, ঝিকরগাছা ও কলারোয়া এলাকার বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক মাঠে ভিড় করেন। এর আগে সকালে মার্সেলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বাগআঁচড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খেলাকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।
খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা