বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:-
দিনাজপুরের বিরামপুর উপজেলায় এক ব্যক্তি তাঁর স্ত্রী ও স্থানীয় এক যুবকের বিরুদ্ধে স্ত্রী-সন্তান নিয়ে পালিয়ে যাওয়া এবং নগদ টাকা-স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগকারী মো. আব্দুল হাদি (৩২) উপজেলার ১ নম্বর মুকুন্দপুর ইউনিয়নের ভেলারপাড়া গ্রামের বাসিন্দা। তিনি বিরামপুর থানায় দেওয়া লিখিত অভিযোগে জানান, প্রায় ১০ বছর আগে মোছা. কুলছুমা খাতুনের (২৫) সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে।
অভিযোগে তিনি উল্লেখ করেন, বিয়ের পর থেকেই তাঁর স্ত্রীর সঙ্গে একই এলাকার আবু জাহিদ হোসেনের (২২) মোবাইল ফোনে যোগাযোগ ও সম্পর্ক ছিল। বিষয়টি একাধিকবার স্থানীয়দের হাতে ধরা পড়ে এবং উভয় পরিবারের মধ্যে কয়েক দফা সালিস বৈঠকও হয়। সালিসে ভবিষ্যতে যোগাযোগ না রাখার অঙ্গীকার করেছিলেন তাঁরা।
লিখিত অভিযোগে আরও বলা হয়, গত ৪ মে ২০২৬ সকাল সাড়ে ১১টার দিকে আব্দুল হাদি বাড়িতে ফিরে স্ত্রীকে খুঁজে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় স্থানীয় কয়েকজন তাঁকে জানান, তাঁর স্ত্রী ওই যুবকের সঙ্গে চলে গেছেন।পরে ঘর