• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
Headline
ভূতের ও জ্বীনের রাজত্ব যেন নরসিংপুর স্বাস্থ্য কেন্দ্রে তালাবদ্ধ ভবন, চরম ভোগান্তিতে হাজারো মানুষ। শিশু আবিরার আবদার পূরণ করছেন প্রধানমন্ত্রী: বগা সেতু পরিদর্শনে মন্ত্রী শেখ রবিউল ইসলাম চান্দিনায় বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ৩, দুইজন মাদক মামলায় গ্রেফতার জমি নিয়ে বিরোধে সাংবাদিকের পরিবারকে হত‍্যার হুমকি ঘাটাইলে ভূমি সেবা মেলার উদ্বোধন রাঙ্গুনিয়া উপজেলায় তিন দিন ব্যাপী ভুমি সেবা মেলা রামগঞ্জে ভূমিসেবা মেলার উদ্ভোধন কালীগঞ্জে বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সীমাহীন অনিয়ম ও দূর্ণীতি নাসিরনগর উপজেলাবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন কেএম বশির উদ্দিন তুহিন। পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা শুরু: তিন দিনব্যাপী সেবা পাবেন নাগরিকরা

রামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে পুরোনো মামলা তুলে নিতে চাপ ও প্রান নাশের হুমকি প্রদানের অভিযোগ

Reporter Name / ১২ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পুরোনো মামলা তুলে নিতে চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে একই বাড়ির হারেছ , চৌধুরী, অজি উল্লাহ ও বাচ্চুসহ কয়েকজনের বিরুদ্ধে।

বৃহস্পতিবার বিকেলে রামগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের কলচমা আবুর বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ভুক্তভোগী আমির হোসেন অভিযোগ করেন, তার দাদা আবদুল হাসিম প্রায় ৪০ বছর আগে চাঁদ বানুর কাছ থেকে সাড়ে ৪ শতাংশ জমি ক্রয় করেন এবং দীর্ঘদিন ধরে তারা জমিটি ভোগদখল করে আসছেন। তবে কয়েক মাস আগে অভিযুক্তরা জোরপূর্বক জমিতে বেড়া দিতে গেলে বাধা দেওয়ায় তার বাবা আবুল কাশেম, ভাই আমজাদ হোসেন ও চাচা আবদুর রহিমের ওপর হামলা চালানো হয়। এতে আবুল কাশেম গুরুতর আহত হন এবং তার নাকে চারটি সেলাই দিতে হয়।

এ ঘটনায় আদালতে মামলা দায়েরের পর এখন মামলা তুলে নিতে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তারা ।

অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে তাদের বাড়িতে যোগাযোগের চেষ্টা করা হয়। এ সময় চৌধুরী ও ইমান হোসেনের মোবাইল নম্বর সংগ্রহ করা হলেও চৌধুরীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে ইমান হোসেনের সাথে যোগাযোগ করা গেলে তিনি জানান
বিগত ৬মাস আগে আমি ঘটনাস্থলে থাকলেও বর্তমানে ঢাকায় অবস্থান করছি। তাই আজকের বিষয়ে কিছুই জানি না।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, উভয় পক্ষকে থানায় আসতে বলা হয়েছে। তাদের উভয়ের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা