প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড় আর সবুজ বনভূমিতে ঘেরা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্ক। গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত এ পর্যটনকেন্দ্রটি একসময় দেশ-বিদেশের ভ্রমণপিপাসু মানুষের কাছে ছিল আকর্ষণের অন্যতম স্থান। তবে দীর্ঘদিনের অব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণের অভাব ও পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় দিন দিন আকর্ষণ হারাচ্ছে সম্ভাবনাময় এ পর্যটনকেন্দ্র।
পার্কের বিভিন্ন স্থাপনা দীর্ঘদিন সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে। লেক, শিশুপার্ক, পিকনিক স্পট ও বিনোদনকেন্দ্রের অনেক স্থাপনাই হারিয়েছে আগের সৌন্দর্য। পর্যাপ্ত বিশুদ্ধ পানির ব্যবস্থা, পরিচ্ছন্ন শৌচাগার ও দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ঘাটতিও রয়েছে।
অন্যদিকে, বন্য হাতির বিচরণ ও নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগ পর্যটক এবং পার্ককেন্দ্রিক ব্যবসায়ীদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।
স্থানীয়দের মতে, পরিকল্পিত সংস্কার, আধুনিক বিনোদনব্যবস্থা, নিরাপত্তা জোরদার এবং নিয়মিত পরিচর্যা নিশ্চিত করা গেলে মধুটিলা ইকোপার্ক আবারও পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের মাধ্যমে মধুটিলা ইকোপার্কের হারানো সৌন্দর্য ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটনসংশ্লিষ্টরা।