• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
Headline
এনসিপি থেকে পদত্যাগের সিদ্ধান্ত স্থগিত করলেন সুলতান মোহাম্মদ জাকারিয়া দলীয় কোন্দলে এনসিপি ছাড়লেন নোয়াখালী-২ আসনের প্রার্থী সুলতান মোহাম্মদ জাকারিয়া, অভিযোগের তীর নিজাম ও হান্নান মাসুদের বিরুদ্ধে কুয়াকাটায় রাসপূর্ণিমার সমাপ্তি, পর্যটক কম থাকায় হতাশ ব্যবসায়ীরা একসময়ের আকর্ষণীয় পর্যটনকেন্দ্র এখন অবহেলায়, হারাচ্ছে মধুটিলার সৌন্দর্য ইতিহাস-ঐতিহ্যের মেলবন্ধনে কান্তজীউ মন্দিরে মাসব্যাপী রাস উৎসব রয়টার্সের প্রতিবেদনে ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান, শেখ হাসিনা সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতা খুনের ঘটনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা সানন্দা বিল যেন লাল শাপলার স্বর্গ, ভোরের আলোয় মুগ্ধতার আবেশ তরুণ উদ্যোক্তা তৈরিতে মনোহরগঞ্জে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা দুদকের গুরুত্বপূর্ণ দায়িত্বে কক্সবাজারের আইনজীবী রশিদুল আলম চৌধুরী

সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতা খুনের ঘটনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

সোহেল রানা / ২১ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জ প্রতিনিধি ;-

সিরাজগঞ্জের এনায়েতপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় বিএনপির ও এর অঙ্গ সংগঠনের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ঘটনার পাঁচ দিন পর সোমবার নিহতের ছেলে বাদী হয়ে মামলাটি করেন বলে জানিয়েছেন এনায়েতপুর থানার ওসি মো: মোহায়মিনুল ইসলাম।

মামলায় নয়জনের নাম ছাড়াও অজ্ঞাত পরিচয় আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।

নিহত আশরাফ আলী (৫৮) দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং গোপরেখী ধরপাড়ার সোহরাব আলী ব্যাপারীর ছেলে।

আসামিরা হলেন- বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এনায়েতপুর থানার ভাঙ্গাবাড়ি গ্রামের বাসিন্দা রইস উদ্দিন ব্যাপারী (৪০), এনায়েতপুর থানা ছাত্রদলের সভাপতি সোহাগ সিকদার (৩০), আজগড়া পাইকরতলা গ্রামের মো. খাজানুর (৩৪), গোপরেখী গ্রামের হযরত আলী (৩২), খামার গ্রামের কলেজ পাড়ার সেলিম হোসেন (৩২), ভাঙ্গাবাড়ি গ্রামের মো. সোনা মিয়া (৩২), দৌলতপুর দক্ষিণপাড়ার মো. মোস্তফা (৩৫), গোপরেখীর মো. ইয়াহিয়া (৩২)। তারা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।

নিহত আশরাফ আলীর ছেলে ইয়াকুব আলীর করা মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছেন এনায়েতপুর থানার এসআই ফরিদ উদ্দিন। ওসি মোহায়মিনুল ইসলাম বলেন, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি।

মামলায় বলা হয়েছে, বুধবার রাতে গোপরেখী ফুটানি মার্কেটে ইয়ামিনের দোকানে বসেছিলেন আওয়ামী লীগ নেতা আশরাফ। সেই সময় মোটরসাইকেলে ১০ থেকে ১৫ জনের একটি দল সেখানে আসেন।

এক পর্যায়ে তারা আশরাফকে মারধর ও ছুরিকাঘাত করে চলে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা