• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
Headline
বিদ্রোহী প্রার্থীদের ফিরিয়ে নিচ্ছে বিএনপি, নিজের অবস্থান জানিয়ে দিলেন; রুমিন ফারহানা চট্টগ্রাম সাগরিকা স্টেডিয়াম রোডে সরকারি জায়গা দখলের অভিযোগ নবীনগরে গাছ কাটার প্রতিবাদ করায় মা-মেয়েদের মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, স্বর্ণালংকার লুট ইবির গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির বরণ-বিদায় অনুষ্ঠিত রাজধানীর লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেফতার প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ শেষে রোডম্যাপের কথা জানালেন, নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপি নেতা কর্মীরা প্রান্তিক পরিবহন বাসের ধাক্কায় খালে অটোরিকশা, গুরুতর আহত ১ পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছারলেন স্পিকার, হাফিজ উদ্দিন জলঢাকায় বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি: ভিজে যাচ্ছে কাটা ধান, ব্যাহত আলু-ভুট্টা রোপণ

ইবির গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির বরণ-বিদায় অনুষ্ঠিত

আব্দুল হালিম ইসলামী বিশ্ববিদ্যালয়, প্রতিনিধি; / ২২ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

গাইবান্ধা জেলা থেকে আগত ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতি’র নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) ১১৬ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনটির সভাপতি হাফেজ মো. ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মাকসুদা আক্তার। এ সময় সংগঠনটির সাবেক সভাপতি রুহুল আমিন, সহ-সভাপতি খাদেমুল ইসলাম, হাফিজুর রহমান ও রেহেনুল ইসলাম চমক এবং সাধারণ সম্পাদক ফারজানা ইয়াসমিন নিসাসহ সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২০২০-২১ শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়।

আইন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহফুজা আক্তার মাহিয়া এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব আহমেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সাবেক, বর্তমান ও নবীন শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি প্রকাশ করেন। আলোচনা সভা ও সম্মাননা প্রদান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে।

সভাপতির বক্তব্যে হাফেজ ইদ্রিস আলী বলেন, গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতি কেবল একটি আঞ্চলিক সংগঠন নয়, এটি ক্যাম্পাসে আমাদের শিকড়, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার এক অনন্য পরিবার। নতুনের আগমন এবং প্রবীণের বিদায় প্রকৃতির চিরন্তন নিয়ম। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলব—আধুনিক জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জনের পাশাপাশি কুরআন-সুন্নাহর আলোকে নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে, যাতে তোমাদের মেধা ও মনন দেশ এবং গাইবান্ধার পিছিয়ে পড়া জনপদের কল্যাণে কাজে লাগে। একই সঙ্গে বিদায়ী অগ্রজ ও সহযোদ্ধাদের প্রতি আহ্বান জানাই—দায়িত্ব বা ক্যাম্পাস থেকে বিদায় নিলেও সংগঠনের সঙ্গে আত্মিক সম্পর্ক ও ভ্রাতৃত্বের বন্ধন যেন অটুট থাকে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আব্দুস সামাদ বলেন, আঞ্চলিক সংগঠনগুলো শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে এবং ক্যাম্পাসে বিপদে-আপদে একে অপরের পাশে দাঁড়াতে শেখায়। গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির এই আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। নবীনরা পড়াশোনা ও গবেষণায় মনোযোগী হয়ে বিশ্ববিদ্যালয় ও নিজ জেলার সুনাম বয়ে আনবে বলে আমি আশা করি।

অনুষ্ঠানে সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুস সামাদ ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। এতে সভাপতি হিসেবে আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শাকিব আল হাসান রাকিব এবং সাধারণ সম্পাদক হিসেবে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. খালিদ সাইফুল্লাহ তাওফিককে মনোনীত করা হয়। পাশাপাশি আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তালিকা প্রকাশের নির্দেশনা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা