• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

শিক্ষার্থীদের ভালোবাসা আর সহকর্মীদের শ্রদ্ধায় বিদায় নিলেন আবুল কালাম আজাদ

আবু তালেব / ২৭ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি একটি মহান ব্রত। আর সেই ব্রতকে ধারণ করে দীর্ঘ তিন দশকেরও বেশি সময় সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষকতা জীবন পার করেছেন মোঃ আবুল কালাম আজাদ (মানিক), বিএসসি। দীর্ঘ কর্মময় জীবনের ইতি টেনে ১৭ নভেম্বর ২০২৬ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে অবসরে গেলেন তিনি। এ উপলক্ষে সাকোয়া হাই স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে এক আবেগঘন পরিবেশে তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ জমির উদ্দীন আহমেদ, অবসরপ্রাপ্ত শিক্ষক।

জানা যায়, মোঃ আবুল কালাম আজাদ ১৯৯৩ সালের ১ সেপ্টেম্বর প্রথম সহকারী শিক্ষক হিসেবে গোবিন্দ গুরু তপশিলি উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। সেখানে তিনি দীর্ঘ ১৯ বছর অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সঙ্গে শিক্ষকতা করেন। পরবর্তীতে ২০১১ সালের ৩১ ডিসেম্বর তিনি সাকোয়া হাই স্কুল অ্যান্ড কলেজে যোগদান করেন। এ প্রতিষ্ঠানে টানা ১৫ বছর শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে প্রতিষ্ঠানের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি শুধু শ্রেণিকক্ষে পাঠদানেই সীমাবদ্ধ থাকেননি, বরং প্রতিষ্ঠানের বিভিন্ন প্রশাসনিক ও সাংগঠনিক দায়িত্বও দক্ষতার সঙ্গে পালন করেছেন। তিনি ২৮ এপ্রিল ২০২৬ থেকে ১৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত সাকোয়া হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া দীর্ঘ ১৫ বছর ধরে প্রতিষ্ঠানে ‘হল সুপার’ এবং সদ্য সমাপ্ত ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ‘কেন্দ্রীয় সচিব’ হিসেবে অত্যন্ত সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন।

তার দীর্ঘ শিক্ষকতা জীবনে অসংখ্য শিক্ষার্থীকে পাঠদানের পাশাপাশি নৈতিক শিক্ষা ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সহকর্মীদের সঙ্গে আন্তরিক সম্পর্ক, দায়িত্ব পালনে নিষ্ঠা এবং শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা তাকে প্রতিষ্ঠানের একজন শ্রদ্ধাভাজন শিক্ষক হিসেবে পরিচিত করেছে।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা তার দীর্ঘ কর্মজীবনের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এ সময় বক্তারা বলেন, একজন আদর্শ শিক্ষক হিসেবে আবুল কালাম আজাদের সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতা আগামী প্রজন্মের শিক্ষকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানের শেষপর্বে বিদায়ী শিক্ষক মোঃ আবুল কালাম আজাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অবসরজীবনের সুখ, শান্তি এবং সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করা হয়।

দীর্ঘ শিক্ষকতা জীবনের সমাপ্তি ঘটলেও তার শিক্ষা, আদর্শ ও কর্মের স্মৃতি শিক্ষার্থী, সহকর্মী এবং প্রতিষ্ঠানের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা