• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
Headline
জলঢাকায় বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি: ভিজে যাচ্ছে কাটা ধান, ব্যাহত আলু-ভুট্টা রোপণ প্রতীক্ষার বগা সেতুর কাজ শুরু পঞ্চগড়ে ঋতুর পালাবদল, দিনে গরম রাতের শীতের আমেজ পর্তুগিজ রাজপরিবারের সদস্যের হাত ধরে বিশ্ববাজারে যাচ্ছে সিলেটের চা প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রমিক দলের নবগঠিত কমিটির দুই শীর্ষ নেতার সাক্ষাৎ অস্থিরতা প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ, নেতৃত্বে এমপি ফয়সল আমিন প্রবাসির চিঠি ___মাহবুব আর মামুন নানা আয়োজনে প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্ণ করল ইসলামী বিশ্ববিদ্যালয় বৈরী আবহাওয়ার মধ্যেও ঐতিহ্যের যাত্রা, কান্তনগর মন্দিরে কান্তজীউ বৃষ্টিতে ভিজে মাঠে পড়ে আছে পাকা ধান, ক্ষতির মুখে কৃষক

মূল্যতালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে জরিমানা

সারওয়ার কামাল / ৪০ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

রামু উপজেলার চৌমুহনী স্টেশন বাজার ও চেরাংঘাটা বাজারে বাজার তদারকিমূলক অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ।

অভিযানকালে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির জন্য রাখা, মূল্যতালিকা প্রদর্শন না করা, পণ্যের গায়ে লেবেল ও মূল্য উল্লেখ না থাকা এবং অনুমোদনবিহীন পণ্য সংরক্ষণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানগুলোকে এ জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন রামু উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মমতাজ উদ্দিন। এ সময় রামু থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা