• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

জিএসআইডি-২ প্রকল্পের বাস্তবায়ন নিয়ে কালাইয়ে গুরুত্বপূর্ণ সভা

মিশিকুল মন্ডল / ৩৬ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

জয়পুরহাটের কালাইয়ে সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ (জিএসআইডি-২) এর আওতায় প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ০৩টায় কালাই উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি।

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সভায় সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন জয়পুরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম আকন্দ, কালাই উপজেলা প্রকৌশলী সুমন কুমার দেবনাথ, ক্ষেতলাল উপজেলা প্রকৌশলী রাজিব হোসেন, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসিবুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সাদিকুর রহমান ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান।

এ ছাড়া কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির, যুগ্ম আহ্বায়ক মওদুদ হোসেন, কালাই পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিমসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।

সভায় প্রকল্পের আওতায় গৃহীত বিভিন্ন কার্যক্রম, বাস্তবায়নের অগ্রগতি এবং প্রকল্পের কার্যকারিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত ও পরামর্শ নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা