• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

শিশু অধিকার রক্ষায় পরিবার ও সমাজকে এগিয়ে আসার আহ্বান

স্টাফ রিপোর্টার / ৩২ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

নাজমুল হাসান,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

শিশুদের সুরক্ষা, অধিকার নিশ্চিতকরণ এবং শিশুদের প্রতি সহিংসতা ও ক্ষতিকর কর্মকাণ্ড প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার পিঠালিতলা গ্রামের খড়কটোলা এলাকায় সমন্বিত প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে শিশু সুরক্ষা, অধিকার ও ক্ষতিকর দিকসমূহ প্রতিরোধে সিপিসিএইচ হাবের সমন্বিত প্রচারণা সভা-২০২৬ অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন শিবগঞ্জ পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলর মোসা. রুমি বেগম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তি নিবিড় পাঠাগারের প্রতিষ্ঠাতা মোহা. নাহিদ উজ্জামান, সাংবাদিক মো. ইমরান আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, ছাত্রছাত্রী ও ১২ থেকে ১৮ বছর বয়সী শিশু-কিশোররা।

সভায় শিশুদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা, শিশু নির্যাতন, সহিংসতা ও শোষণ প্রতিরোধ এবং শিশুদের জন্য নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, শিশুদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করা শুধু পরিবারের দায়িত্ব নয়; এটি সমাজের প্রতিটি মানুষের নৈতিক ও সামাজিক দায়িত্ব। শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পরিবার, সমাজ ও স্থানীয় নেতৃত্বকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রজেক্ট অফিসার জনাব উত্তম মণ্ডলের সার্বিক সহযোগিতায় এবং মো. করিমোল্লাহ্-এর সেশন পরিচালনায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

সভায় শিশুদের অধিকার প্রতিষ্ঠা, সুরক্ষা নিশ্চিতকরণ এবং শিশুদের জন্য সহিংসতামুক্ত ও নিরাপদ সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা