• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
Headline
নাসিরনগরে নিজ বাবার লালসার শিকার ১৫ বছরের কিশোরী, অভিযুক্ত বাবা আটক, চাঁপাইনবাবগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা মধুপুরে সড়ক ভাঙ্গনরুধে ব্লক বসানোর ১৫ দিনের মধ্যেই ভেঙ্গে চুরমার দীর্ঘদিনের স্বপ্নের পূরন হতে চলছে ঠাকুরগাঁও বাঁশির জন্য। হবিগঞ্জের নবীগঞ্জে কোটি টাকা ব্যয়ে নাঈম ক্রিকেট ও ফুটবল ইনডোরের উদ্ভোধন করেন এমপি রেজা কিবরিয়া মোল্লাহাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন ভূরুঙ্গামারীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় দিনাজপুরের বিরামপুরে জামায়াতে ইসলামীর ইউনিয়ন পরিষদ প্রার্থীদের নাম ঘোষণা। চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদ-উল-আজহা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ ‘হলদে পাখি’ সম্প্রসারণে মতবিনিময় সভা

কুড়িগ্রামে মাদক মামলার আসামি জামিন নিয়ে পলাতক,রায়ে এলো ৭ বছরের কারাদণ্ড ও ১০ হাজার অর্থদন্ড

Reporter Name / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

মোঃ মশিউর রহমান বিপুল,কুড়িগ্রাম প্রতিনিধিঃঃ
কু‌ড়িগ্রা‌মে মাদক চোরাচালান মামলায় জড়িত থাকার অভিযোগে শহিদুল ইসলাম (৩৪) নামের এক ব্যক্তিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন আদালত । অর্থদন্ড দিতে ব্যর্থহলে তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে ।

বুধবার (০৬ মে) বিকেলে কুড়িগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক জয়নাল আবেদিন এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম নাটোর জেলার, বাগাতিপাড়া থানার,তামালতলা হরিরামপুর এলাকার মৃত চাঁন খলিফার ছেলে । ২০১৬ সালে তার বিরুদ্ধে ১২ কেজি গাঁজা নিয়ে আসার অভিযোগে কুড়িগ্রাম সদর থানা (ডিবি) পুলিশ মামলা দায়ের করে। মামলার নম্বর দায়রা মামলা নং-০৮/১৩১৬। ওই মামলায় কুড়িগ্রাম ডিবি (এসআই ) মইনুল ইসলাম বাদী হয়ে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ৭(খ) ধারায় অভিযোগ আনেন।

মামলার তদন্ত শেষে পুলিশ শহিদুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ দণ্ডাদেশ দেন।

কুড়িগ্রাম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাড. তারিক রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য রায়ের সময় আসামি নুর ইসলাম আদালতে উপস্থিত ছিলেন না


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা