• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

কাজিপুরের মেলায় চমক, সাংস্কৃতিক আয়োজনে থাকছেন নাসরিন

আব্দুর রব মনসুর / ১১৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী সোনামুখী মেলায় হাজির হচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের তুমুল জনপ্রিয় ও আলোচিত নৃত্যশিল্পী ও অভিনেত্রী নাসরিন। মেলা কমিটির পক্ষ থেকে তার আগমনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রামীণ লোকজ সংস্কৃতির অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত এই সোনামুখী মেলায় প্রতি বছরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষের সমাগম ঘটে। এবারের মেলার বিশেষ আকর্ষণ হিসেবে রুপালি পর্দার এক সময়ের পরিচিত মুখ নাসরিনের উপস্থিতি মেলায় আগত দর্শনার্থীদের বিনোদনে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন আয়োজকরা।

মেলা উদযাপন কমিটির একজন কর্মকর্তা জানান, “দর্শনার্থীদের সুস্থ বিনোদন দিতেই আমরা আজ বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি, যেখানে মূল পরিবেশনায় থাকবেন নাসরিন। অনুষ্ঠানটি যেন নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।”

নাসরিনের আগমনকে কেন্দ্র করে কাজিপুর ও আশপাশের এলাকার বিনোদনপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এদিকে মেলায় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা