• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

সাংবাদিকতায় অন্য পেশার সংশ্লিষ্টতা নিয়ে বিএমএসএফের জরিপে আলোচনার ঝড়

জামাল হোসেন খান  / ২৫ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

জামাল হোসেন খান.

সাংবাদিকতা পেশায় শিক্ষক ও আইনজীবীরা সাংবাদিকতা করতে পারবেন না, বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যানের এমন মন্তব্যকে কেন্দ্র করে সাংবাদিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ বিষয়ে নিজেদের অবস্থান জানতে বুধবার রাতে ফেসবুকে মতামত আহ্বান করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

বৃহস্পতিবার ২২ অক্টোবর বিকাল ৪টা পর্যন্ত তার ওই পোস্টে ৩৬৩ জন সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষী মন্তব্য করেছেন। এর মধ্যে বিশ্লেষণে দেখা যায়, প্রেস কাউন্সিল চেয়ারম্যানের বক্তব্যের পক্ষে মত দিয়েছেন ১৯৬ জন যার গড় হার ৫৪.০%। তারা মনে করেন, সাংবাদিকতা একটি পূর্ণকালীন পেশা, তাই অন্য পেশায় থেকে সাংবাদিকতার পরিচয় ব্যবহার অনুচিত। এতে পেশার মান ক্ষুণ্ণ হয়। এরা পেশাটি কে স্বতন্ত্র পেশা হিসেবে গড়ে তোলার প্রতি সরকার ও গণমাধ্যম সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।

অপরদিকে ১১৫ জন এই মন্তব্যের বিপক্ষে অবস্থান নিয়েছেন, যার গড় হার ৩১.৭%। তাদের মতে অনেক শিক্ষক, আইনজীবী দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করে আসছেন। তাছাড়া মফস্বলে পূর্ণকালীন সাংবাদিকতা করে জীবিকা নির্বাহ কঠিন হওয়ায় অনেককে অন্য পেশার ওপর নির্ভর করতে হয়। বাকি ৫২ জন কৌশলগত সংস্কার ও সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের পরামর্শ দিয়েছেন। যার গড় হার ১৪.৩।

এ বিষয়ে আহমেদ আবু জাফর বলেন, “আমরা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাই না। তৃণমূল সাংবাদিকদের মতামতকেই সর্বোচ্চ গুরুত্ব দিই। প্রেস কাউন্সিলের এমন মন্তব্যের পক্ষে-বিপক্ষে যে আলোচনা হচ্ছে, তা থেকে একটি যৌক্তিক সমাধানের পথ বেরিয়ে আসবে।”

তিনি জানান, প্রাপ্ত মতামতগুলো পর্যালোচনা করে শিগগিরই বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সরকারের নিকট আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা