• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
Headline
সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পাঁচবিবি মোহাম্মদপুরে বৃক্ষরোপণ ঘুরতে এসে ভয়াবহ দুর্ঘটনা, গাছে ধাক্কা প্রাইভেটকারের নবীনগরে মারধরের পর অচেতন ব্যক্তি উদ্ধার, অবস্থা সংকটাপন্ন গোয়ালঘরের দেয়াল কেটে বিদেশি দুই গরু চুরি গঙ্গাচড়ায় অবৈধ বালু উত্তোলনের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক কে হত্যার চেষ্টা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে আসাদ সবুজের পাশে সাংবাদিকরা ন্যায্য অধিকার ও বৈষম্যহীন মর্যাদার দাবিতে মানিকগঞ্জে মাদ্রাসা শিক্ষকরা পটুয়াখালীতে ১২ বছরের শিশুকে অপহরণ, ৮ ঘণ্টায় উদ্ধার অপারেশনের জন্য ছুটতে হচ্ছে জেলা সদরে, ভোগান্তিতে লক্ষ্মীপুরের রোগীরা যবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, কানের পর্দা ক্ষতিগ্রস্তের দাবি

শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি: বাঘাইছড়িতে পুরস্কৃত ৬৬ শিক্ষার্থী

খোরশেদ আলম / ১৯ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

রাঙামাটির বাঘাইছড়িতে শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ, পুরস্কার ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদানও প্রদান করা হয়।

শুক্রবার (২ অক্টোবর) শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ, বাঘাইছড়ির উদ্যোগে আয়োজিত ‘শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৬’-এর পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে এসব প্রদান করা হয়।

অনুষ্ঠানে শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ, বাঘাইছড়ির সমন্বয়ক মো. আব্দুল জলিলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য বিল্টু চাকমা। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কাচালং সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামাল হোসেন মীর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদের উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ আব্দুল বারী।

এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, সাংবাদিক, সামাজিক সংগঠনের সদস্য, বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, গত ২৫ নভেম্বর অনুষ্ঠিত শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় বাঘাইছড়ির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৩৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৬৬ জন শিক্ষার্থী বৃত্তির জন্য নির্বাচিত হয়। নির্বাচিতদের মধ্যে ৮ জন ট্যালেন্টপুল, ২৮ জন এ গ্রেড এবং ৩০ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে।

অনুষ্ঠানে ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত ৮ জন কৃতি শিক্ষার্থীর হাতে এককালীন আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। পাশাপাশি এ গ্রেড ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ, ক্রেস্ট ও বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এসময় অতিথিরা বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে এ ধরনের বৃত্তি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সমাজের প্রতি দায়িত্বশীল করে গড়ে তুলতে পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। শহীদ হালিম লিয়াকতের স্মৃতিকে ধারণ করে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

বক্তারা আরো বলেন, একজন শিক্ষার্থীর জীবনে উৎসাহ ও স্বীকৃতির গুরুত্ব অনেক। একটি বৃত্তি হয়তো আর্থিকভাবে ছোট একটি সহায়তা, কিন্তু একজন শিক্ষার্থীর স্বপ্ন পূরণের পথে এটি বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করতে পারে। শিক্ষার্থীদের এই অর্জনকে সামনে রেখে আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য করে তোলার আহ্বান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে বিল্টু চাকমা বলেন, মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীদের উৎসাহিত করতেই শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মেধা বিকাশের সুযোগ তৈরি করা এবং তাদের শিক্ষাজীবনে সহযোগিতা করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকেরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও শিক্ষা সামগ্রী তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা