• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
Headline
ভূতের ও জ্বীনের রাজত্ব যেন নরসিংপুর স্বাস্থ্য কেন্দ্রে তালাবদ্ধ ভবন, চরম ভোগান্তিতে হাজারো মানুষ। শিশু আবিরার আবদার পূরণ করছেন প্রধানমন্ত্রী: বগা সেতু পরিদর্শনে মন্ত্রী শেখ রবিউল ইসলাম চান্দিনায় বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ৩, দুইজন মাদক মামলায় গ্রেফতার জমি নিয়ে বিরোধে সাংবাদিকের পরিবারকে হত‍্যার হুমকি ঘাটাইলে ভূমি সেবা মেলার উদ্বোধন রাঙ্গুনিয়া উপজেলায় তিন দিন ব্যাপী ভুমি সেবা মেলা রামগঞ্জে ভূমিসেবা মেলার উদ্ভোধন কালীগঞ্জে বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সীমাহীন অনিয়ম ও দূর্ণীতি নাসিরনগর উপজেলাবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন কেএম বশির উদ্দিন তুহিন। পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা শুরু: তিন দিনব্যাপী সেবা পাবেন নাগরিকরা

মোল্লাহাটে ৫০পিচ ইয়াবা সহ মাদক কারবারি সাগর আটক

Reporter Name / ১৩ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

আল হাফিজ মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাট উপজেলা এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক ব্যক্তি সাগর শেখ (৪৫) উপজেলার নতুন ঘোষগাতী গ্রামের বাসিন্দা।
রবিবার বিকেলে নিজ বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এ সময় তাকে হাতেনাতে আটক করা হয় এবং তার কাছ থেকে ৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। সোমবার সকালে তাকে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক এ বিষয়ে নিশ্চিত করে বলেন, “মাদকবিরোধী অভিযানে আটক সাগর শেখের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সমাজকে মাদকমুক্ত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা