• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
Headline
ভূতের ও জ্বীনের রাজত্ব যেন নরসিংপুর স্বাস্থ্য কেন্দ্রে তালাবদ্ধ ভবন, চরম ভোগান্তিতে হাজারো মানুষ। শিশু আবিরার আবদার পূরণ করছেন প্রধানমন্ত্রী: বগা সেতু পরিদর্শনে মন্ত্রী শেখ রবিউল ইসলাম চান্দিনায় বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ৩, দুইজন মাদক মামলায় গ্রেফতার জমি নিয়ে বিরোধে সাংবাদিকের পরিবারকে হত‍্যার হুমকি ঘাটাইলে ভূমি সেবা মেলার উদ্বোধন রাঙ্গুনিয়া উপজেলায় তিন দিন ব্যাপী ভুমি সেবা মেলা রামগঞ্জে ভূমিসেবা মেলার উদ্ভোধন কালীগঞ্জে বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সীমাহীন অনিয়ম ও দূর্ণীতি নাসিরনগর উপজেলাবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন কেএম বশির উদ্দিন তুহিন। পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা শুরু: তিন দিনব্যাপী সেবা পাবেন নাগরিকরা

রামগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, গলায় ওড়না প্যাঁচানো মরদেহ উদ্ধার

Reporter Name / ৩৫ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

মো:সোহেল, রামগঞ্জ প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় সাদিয়া আক্তার (১৯) নামের এক গৃহবধূর গলায় ওড়না প্যাঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ মে) দুপুরে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ব্রহ্মপাড়া মান্দার বাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা সিফাত হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালেও পরিবারের সদস্যরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে বাড়ির একটি কক্ষের দরজা বন্ধ দেখে সন্দেহ হয় পরিবারের লোকজনের। পরে দরজা খুলে ভেতরে সাদিয়া আক্তারকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলন্ত দেখতে পান তারা। তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয়দের জানানো হলে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক আলামত সংগ্রহ করা হয়।

রামগঞ্জ থানার এক কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই এ বিষয়ে বিস্তারিত বলা সম্ভব হবে।

স্থানীয়রা জানান, সাদিয়া আক্তারের পারিবারিক জীবনে কোনো ধরনের কলহ ছিল কি না, তা স্পষ্টভাবে জানা যায়নি। তবে হঠাৎ এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রয়োজনীয় তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা