• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
Headline
কালীগঞ্জে বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সীমাহীন অনিয়ম ও দূর্ণীতি নাসিরনগর উপজেলাবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন কেএম বশির উদ্দিন তুহিন। পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা শুরু: তিন দিনব্যাপী সেবা পাবেন নাগরিকরা জনকল্যাণে নিবেদিতপ্রাণ মোজ্জাম্মেল হোসেন মোল্লাকে শিবালয় উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় স্থানীয় জনতা চাঁপাইনবাবগঞ্জে গৃহ শিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার, আটক ২ ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন তেতুলিয়া বালু ভর্তি মাহিন্দ্র ট্র্যাক্টর উল্টে চালকের সহকারী মৃত্যু পঞ্চগড়ে চেয়ারম্যান মিলন সাহেবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন,  বালিয়াডাঙ্গীতে ৩ দিন ব্যাপী ভূমিসেবা মেলা! 

আড়াইহাজার হাইজাদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা মোঃ জাকির

Reporter Name / ৬ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

ইফরাত জাহান প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি নেতা মোঃ জাকির হোসেন ভূঁইয়া আলোচনায় রয়েছেন। তিনি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং কারা নির্যাতিত নেতা। এছাড়া তিনি হাইজাদী ইউনিয়ন পরিষদের সাবেক সফল সদস্য ছিলেন। উপজেলার হাইজাদী ইউনিয়নের বল্লভদী গ্রামের মরহুম হাজী আব্দুর রউফ ভূঁইয়ার পুত্র। দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে তিনি দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
এদিগে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, দলীয় দুর্দিনে মাঠে সক্রিয় থাকা, সাংগঠনিক কার্যক্রমে সম্পৃক্ততা এবং সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্কের কারণে তৃণমূলে তার গ্রহণযোগ্যতা রয়েছে। একজন সৎ, সহজ-সরল ও জনবান্ধব নেতা হিসেবে এলাকায় তার পরিচিতি রয়েছে।
চেয়ারম্যান পদে নির্বাচন প্রসঙ্গে মোঃ জাকির হোসেন ভূঁইয়া বলেন, আমি হাইজাদী ইউনিয়নের সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। হিংসা-প্রতিহিংসার রাজনীতি নয়, ঐক্যবদ্ধভাবে একটি আধুনিক শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ নির্মূল করতে আমরা ঐক্যবদ্ধ আছি।
তিনি আরও বলেন, জনগণ সুযোগ দিলে ইউনিয়নের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাবো।
এদিকে তার প্রার্থিতা নিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় আলোচনা শুরু হয়েছে। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তৃণমূলের নেতাকর্মীদের সমর্থন ধরে রাখতে পারলে চেয়ারম্যান পদে তিনি শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা