• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

আটোয়ারীতে খেলার ছলে পুকুরে পরে দেড় বছরের শিশু আনাসের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক; / ৯৯ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক মোঃ মামুন রহমান, আটোয়ারী (পঞ্চগড়):

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বাড়ির পাশের পুকুরে পড়ে দেড় বছরের শিশু আনাসের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) অনুমানিক সকাল ৯:৩০ মিনিটে উপজেলার বলরামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত আনাস ওই এলাকার মোঃ ফিরোজ আলমের ছোট ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, ঘটনার সময় আনাসকে বাড়ির আঙিনায় রেখে কৃষিকাজে যান তার বাবা ফিরোজ আলম। কিছুক্ষণ পর বাড়িতে ফিরে ছেলেকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর সন্দেহবশত বাড়ির পাশের পুকুরে জাল ফেলা হলে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

আনাসের বাবা ফিরোজ আলম জানান, সকালে বড় মেয়েকে মাদ্রাসায় দিয়ে আসার পর তিনি কৃষিকাজে ব্যস্ত হয়ে পড়েন। এরই মধ্যে ছেলেটি নিখোঁজ হয়। পরে পুকুরে খোঁজ করে তার মরদেহ পাওয়া যায়।

পরিবার ও এলাকাবাসী জানান, আনাস ছিল পরিবারের সবার আদরের সন্তান। তার বড় বোন মুবাশ্বিরা মাদ্রাসায় পড়াশোনা করে। ভাই-বোন দুজন সব সময় একসঙ্গে খেলাধুলা ও খাওয়া-দাওয়া করত। ছোট্ট আনাসের এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

এলাকা থেকে জানা যায় প্রায় ৪০ বছর আগে একই পুকুরে ফিরোজ আলমের বড় ভাই বিপ্লবও মাত্র দুই বছর বয়সে এই পুকুরে পড়ে মারা গিয়েছিলেন। একই পুকুরে দুটি শিশুর প্রাণহানির ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের আলোচনায় উঠে আসে বাড়ির পাশে পুকুর থাকলেও চারপাশে নিরাপত্তাবেষ্টনী বা বেড়া না থাকায় এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা এড়াতে পুকুরের চারপাশে বেড়া দেওয়ার বিষয়ে অভিভাবকসহ সংশ্লিষ্টদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

এদিকে, এ ঘটনায় আটোয়ারী থানায় লিখিতভাবে জানানো হলে থানার কনস্টেবল মোঃ মঈন ও সহকারী কনস্টেবল শ্রী নারায়ণ চন্দ্র ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন এবং মরদেহ দাফনের ব্যবস্থা করার পরামর্শ দেন।

একটি পরিবারের কোলজুড়ে আসা ছোট্ট শিশুর এমন মৃত্যুতে এলাকাজুড়ে শোকের আবহ বিরাজ করছে। একই সঙ্গে পুকুরের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা