• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

শিশুদের মুখে হাসি ফোটালেন ইউএনও, নিজেই নিলেন পাঠদান

বাবুল হোসেন / ৩৮ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবিতে পাঁচবিবি- জয়পুরহাট সড়কের পাশে টেক্সটাইল মিল এলাকায় অবস্হিত বিয়াম স্কুল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন ।

৪ নভেম্বর বুধবার বেলা ১১ টার দিকে হঠাৎ করেই তিনি বিদ্যালয়ে উপস্হিত হয়ে একে একে সব শ্রেণী কক্ষের শিশুদের সাথে কথা বলেন । ছাত্র ছাত্রীদের সাথে কথা বলার এক পর্যায়ে তিনি দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছাত্রীদের পাঠদান করেন। তাঁর পাঠদানের কৌশল ও আন্তরিকতায় শিশুরা মুগ্ধ ও মূখরিত হয়। এসময় তিনি সকল শিক্ষকগণকে আন্তরিকতা ও যত্ন সহকারে শিক্ষার্থীদের পাঠদান করার পরামর্শ দেন ।

প্রতিষ্ঠার পর এই স্কুলটি প্রাথমিক শিক্ষায় বাতিঘর হলেও বিভিন্ন কারনে বর্তমান বিদ্যালয়টি আগের অবস্থা থেকে অনেকটা পিছিয়ে পড়েছে । এসব সমস্যা থেকে উত্তণের জন্য তিনি শিক্ষক ও তাৎক্ষণিক ভাবে উপস্হিত পরিচালনা কমিটির কয়েকজন সদস্য ও অভিভাবকদের সাথে কথা বলেন । তিনি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ ফারহানা আফরিন, পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষকগণকে নিয়মিত পাঠদানের পাশাপাশি স্বাস্থ্য, কৃষি, শরীরচর্চা ও সাংস্কৃতিক বিষয়ে হাতে কলমে শিক্ষা প্রদান কার্যক্রম গ্রহন করার জন্য পরামর্শ দেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা