• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
Headline
জলঢাকায় বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি: ভিজে যাচ্ছে কাটা ধান, ব্যাহত আলু-ভুট্টা রোপণ প্রতীক্ষার বগা সেতুর কাজ শুরু পঞ্চগড়ে ঋতুর পালাবদল, দিনে গরম রাতের শীতের আমেজ পর্তুগিজ রাজপরিবারের সদস্যের হাত ধরে বিশ্ববাজারে যাচ্ছে সিলেটের চা প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রমিক দলের নবগঠিত কমিটির দুই শীর্ষ নেতার সাক্ষাৎ অস্থিরতা প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ, নেতৃত্বে এমপি ফয়সল আমিন প্রবাসির চিঠি ___মাহবুব আর মামুন নানা আয়োজনে প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্ণ করল ইসলামী বিশ্ববিদ্যালয় বৈরী আবহাওয়ার মধ্যেও ঐতিহ্যের যাত্রা, কান্তনগর মন্দিরে কান্তজীউ বৃষ্টিতে ভিজে মাঠে পড়ে আছে পাকা ধান, ক্ষতির মুখে কৃষক

মানিকগঞ্জে মুক্তিযোদ্ধাদের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আজহার হোসেন, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি; / ২৫ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

পবিত্র কোরআন তিলাওয়াত, গীতা পাঠ ও এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে মানিকগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার (৪ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা হযরত আলী সেলিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও যুদ্ধকালীন কমান্ডার এম এ সহিদ বাবুল। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোস্তফা শাহাবুদ্দিন রেজা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আজাদ হোসেন খান (সাবেক পিপি), অ্যাডভোকেট নুরতাজ আলম বাহার (পিপি), জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আবদুস সালাম বাদলসহ স্থানীয় নেতৃবৃন্দ। এ ছাড়া প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা মো. নাসির উদ্দিন।
বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। তাঁদের আত্মত্যাগ ও অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আগামী দিনে একটি সুন্দর, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন তাঁরা। একই সঙ্গে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন, আমিরুল ইসলাম, বাবুল আক্তার, আবদুস সামাদ, রেজাউল করিম, আবুল হাসেম মাস্টার, হেলাল উদ্দিনসহ কয়েকশ বীর মুক্তিযোদ্ধা।
আলোচনা সভা শেষে সকল শহীদ ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধার আত্মার মাগফিরাত এবং জীবিত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও অতিথিদের আপ্যায়ন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা