মানিকগঞ্জ সদর উপজেলাধীন পৌরসভার দাশড়া ৫নং ওয়ার্ডের নিবাসী বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম খান (পিয়ারা) ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (৩১শে অক্টোবর)২০২৬ইং আনুমানিক দুপুর ১২টার দিকে ঢাকা উত্তরায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ।
পরিবার সূত্রে জানা গেছে, তিনি ডায়াবেটিস ও কিডনি রোগে অসুস্থ ছিলেন।
আজ শনিবার ঢাকা উত্তরায় তাঁর রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান এবং জানাজা অনুষ্ঠিত হইবে বলে পরিবার সূত্রে জানানো হয়েছে। মরহুম বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম খান পিয়ারার গেজেট নাম্বার ১২৯।মরহুম আজিজুল ইসলাম খান (পিয়ারা)ঢাকা উত্তরার বাড়িতে পরিবার-পরিজন নিয়ে বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ ছেলে ১ মেয়ে আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম খান পিয়ারা ছিলেন ১৯৭১ সনের মহান স্বাধীনতার যুদ্ধের মুজিব বাহিনীর কমান্ডার,১৯৭৩ জাতীয় সংসদ।
মানিকগঞ্জ ৩ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খান কামালের আপন ছোট ভাই।
তাঁর মৃত্যুতে মানিকগঞ্জের দাশড়া এলাকাসহ পরিচিতজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন স্বজন, সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীরা।
আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।