• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
Headline
মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া জেলা জয় করে বিভাগীয় প্রতিযোগিতার পথে ধুনটের দুই শিক্ষার্থী

মানিকগঞ্জে বীর মুক্তিযোদ্ধা পিয়ারার স্মরণে দোয়া মাহফিল

বীরমুক্তিযোদ্ধা আজহার হোসেন  / ৩১ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

মানিকগঞ্জ সদর উপজেলার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব দাশড়া এলাকার নিবাসী বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম খান (পিয়ারা)-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) মানিকগঞ্জ পৌরসভার দাশড়ায় বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খান কামালের পৈতৃক বাসভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ উপলক্ষে পূর্ব দাশড়ায় পবিত্র কোরআন তিলাওয়াত ও খতমেরও আয়োজন করা হয়।

গত ৩১ অক্টোবর বেলা আনুমানিক ১১টার দিকে ঢাকার উত্তরায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম খান পিয়ারা। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম আজিজুল ইসলাম খান পিয়ারা তিনি ১৯৭৩ সালের জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মফিজুল ইসলাম খান কামালের আপন ছোট ভাই ছিলেন।

দোয়া মাহফিলে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে মহান আল্লাহর দরবারে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা