• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

শত কৃষ্ণচূড়া গাছের এলাকায় নতুন সংগঠন ‘কৃষ্ণচূড়া ক্লাব’

সোয়েল রানা / ২৩ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জের এনায়েতপুরের দক্ষিণ জনপদে খেলাধুলা, মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ‘কৃষ্ণচূড়া ক্লাব’।

সোমবার দ্বাদশপট্টি কৃষ্ণচূড়া মোড়ে অস্থায়ী কার্যালয় ফিতা কেটে উদ্বোধন ও খেলাধূলার উপকরণ বিতরণ করেন ক্লাবের প্রধান উপদেষ্টা ভূইয়া শাহীন সানী।

এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এনায়েতপুর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আব্দুস ছামাদ খান। সভাপতিত্ব করেন কৃষ্ণচূড়া ক্লাবের প্রতিষ্ঠাতা রফিক মোল্লা।

এসময় এনায়েতপুর বণিক সমিতির সহসভাপতি মুক্তার হাসান, আইসিএল স্কুলের প্রধান শিক্ষক এম. ওয়াহিদুজ্জামান, সমাজ সেবক আনোয়ার হোসেন ও আব্দুল মোন্নাফ, ব্যবসায়ী জুয়েল সরকার, সাংবাদিক সোহেল রানা ও সাংবাদিক ইয়াহিয়া খান সহ স্থানীয় বাসিন্দা আলতাফ হোসেন বক্তব্য রাখেন।

এদিকে শত কৃষ্ণচূড়া গাছ লাগিয়ে আলোচিত এলাকার কিশোর-তরুণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে জাতীয় পতাকা ও ক্লাবের লোগো উন্মোচনের মধ্য দিয়ে নতুন এই সংগঠনটির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

এসময় বক্তারা বলেন, এলাকার তরুণ সমাজকে অবক্ষয় ও মাদকের করাল গ্রাসে নিমজ্জিত, এ থেকে উত্তরণে শিক্ষা, খেলাধুলা, শারীরিক ও মানসিক বিকাশ

এবং মানবিক ও সামাজিক সচেতনতা গড়ে তোলার বিকল্প নেই। ‘কৃষ্ণচূড়া ক্লাব’ প্রতিষ্ঠার মাধ্যমে যুবসমাজ একটি সঠিক দিকনির্দেশনা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

​এদিকে নতুন এই ক্লাবের আত্মপ্রকাশের মাধ্যমে এনায়েতপুরের দক্ষিনাঞ্চলের অবহেলিত জনপদের তরুণরা একটি সুন্দর, সৃজনশীল ও মানবিক সমাজ গঠনে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা