কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক, মহেশখালী-কুতুবদিয়া আসনের সাবেক সংসদ সদস্য, কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক এটিএম নুরুল বশর চৌধুরীর শুভাগমন এবং নবগঠিত এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান জিহাদকে বরণ উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২ নভেম্বর অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মিস্ সুরাইয়া আক্তার সুইটি, কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক আলহাজ মো. আবদুল্লাহ, নবগঠিত এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান জিহাদ।
টেকনাফের মুহাম্মদিয়া রিয়াদুল জান্নাহ আলিম মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবগঠিত এডহক কমিটির সভাপতিকে বরণ করে নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মাননা জানানো হয়।
জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের জন্য জেলা পরিষদ কতৃক ৫ লক্ষ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।