• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

দীর্ঘদিনের সহযাত্রার অবসান, আবেগঘন আয়োজনে প্রধান শিক্ষকের বিদায়

ফারুক আহমেদ / ৩১ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

দীর্ঘদিনের কর্মজীবন শেষে প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিদায় নিলেন প্রধান শিক্ষক। তাঁর বিদায় উপলক্ষে বিদ্যালয়ে এক আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। এ সময় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও মধ্যে দেখা যায় আবেগ ও ভালোবাসার বহিঃপ্রকাশ।

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মাকেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:গোলাম মোস্তফা তালুকদার দিবায় সংবর্ধনা (২ নভেম্বর সোমবার বিকাল ৩টায়) বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠানে উপস্থিত থাকেন ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল লতিফ সরকার, উপস্থিত থাকেন উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা কর্মচারী, বিদ্যালেয়র ছাত্র-ছাত্রী,বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন আদর্শ শিক্ষক শুধু শিক্ষার্থীদের পাঠদানই করেন না, বরং তাঁদের নৈতিকতা, মূল্যবোধ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কর্মজীবনে প্রধান শিক্ষক তাঁর দায়িত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

বিদায় অনুষ্ঠানে সহকর্মী শিক্ষক ও শিক্ষার্থীরা তাঁর দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং ভবিষ্যৎ জীবনের সুস্বাস্থ্য, সুখ ও শান্তি কামনা করেন। এ সময় প্রধান শিক্ষকও তাঁর কর্মজীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠানের শেষপর্যায়ে বিদায়ী প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। আবেগঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা