• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
Headline
পর্তুগিজ রাজপরিবারের সদস্যের হাত ধরে বিশ্ববাজারে যাচ্ছে সিলেটের চা প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রমিক দলের নবগঠিত কমিটির দুই শীর্ষ নেতার সাক্ষাৎ অস্থিরতা প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ, নেতৃত্বে এমপি ফয়সল আমিন প্রবাসির চিঠি ___মাহবুব আর মামুন নানা আয়োজনে প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্ণ করল ইসলামী বিশ্ববিদ্যালয় বৈরী আবহাওয়ার মধ্যেও ঐতিহ্যের যাত্রা, কান্তনগর মন্দিরে কান্তজীউ বৃষ্টিতে ভিজে মাঠে পড়ে আছে পাকা ধান, ক্ষতির মুখে কৃষক নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিলোনিয়া ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক ফ্যাসিবাদ ফেরানোর স্বপ্ন কখনোই বাস্তবায়িত হবে না: ফজলুল হক মিলন

টানটান উত্তেজনার ফাইনাল, টাইব্রেকারে বাজিমাত বিলহামলা শাকিল একাদশের

মহসিন / ৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

মাদককে না বলুন, খেলাধুলাকে আপন করে নিন, এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের সোনাপুড়া যুব সমাজের উদ্যোগে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ‘মিনি বার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

​বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) বিকেলে স্থানীয় জমির মাঠে আয়োজিত এই ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তোফাজ্জল হোসেন মাস্টার।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলার শুভ উদ্বোধন এবং বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি, বুড়িগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং আসন্ন বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ওবায়দুর রহমান মাস্টার।

​বিশেষ অতিথি ও বরেন্দ্র অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফ হোসেন আলিফ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক আতিক, ২ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আলী রেজা, ক্রীড়ানুরাগী নুরে আলম মনির এবং সংরক্ষিত নারী ইউপি সদস্য পদপ্রার্থী ফাতেমা বেগম।

​এ ছাড়াও বুড়িগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সাগর ইসলাম, সাবেক সহ-সভাপতি সিহাব হোসেন, বায়েজিদ, ইমরান হোসেন, শুভ ইসলাম, প্রবাসী মহিদুল ইসলাম, জাফরুল ইসলাম, নূর আলম, জাকিরুল ইসলাম, এবং চাকুরিজীবী তরিকুল ইসলাম, সেলিম মন্ডল, সোহাগ ইসলাম, রিফাত ইসলাম, ব্যবসায়ী জুয়েল ইসলাম, রাকিব ইসলাম ও হাসান মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শত শত ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত থেকে জমজমাট এই ফাইনাল ম্যাচ উপভোগ করেন।

​ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে বিলহামলা শাকিল একাদশ বনাম বুড়িগঞ্জ জুনিয়র একাদশ। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে ড্র থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। রোমাঞ্চকর টাইব্রেকার লড়াইয়ে বুড়িগঞ্জ জুনিয়র একাদশকে পরাজিত করে বিলহামলা শাকিল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যাচটিতে প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন হোসেন আলী এবং আকর্ষণীয় ধারাভাষ্যে খেলা মাতিয়ে রাখেন নাজির হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা