পঞ্চগড়ের বোদা উপজেলার তেপুকুরিয়া যুব সমাজের আয়োজনে জমজমাট ও উত্তেজনাকর প্রমিলা ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় তেপুকুরিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই ম্যাচে মুখোমুখি হয় ডোমার প্রমিলা ফুটবল একাডেমি (দীপক বাহিনী) এবং ঢাকা গাজীপুর প্রমিলা ফুটবল একাডেমি। খেলায় দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে জয় তুলে নেয় ডোমার প্রমিলা ফুটবল একাডেমি।
এদিনের ম্যাচের মূল আকর্ষণ ছিলেন ডোমারে হয়ে খেলতে নামা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ও ভাইরাল ফুটবলার শাহানাজ। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ও গতিশীল ফুটবল উপহার দেন তিনি। নির্ধারিত সময়ের খেলা শেষের আগেই অসাধারণ দক্ষতার পরিচয় দিয়ে থ্রি-কিক থেকে একে একে দুইটি গোল করে দলকে এগিয়ে নেন শাহানাজ।
তাঁর অসাধারণ এই পারফরম্যান্স ও ক্ষিপ্র গতি মাঠে উপস্থিত হাজারো দর্শককে মুগ্ধ করে। দর্শকরা হাততালি দিয়ে এবং বিভিন্ন স্লোগানে তাকে উৎসাহ জোগাতে থাকেন। গ্যালারির দর্শকদের উৎসাহ ও নিজের চমৎকার ক্রীড়াশৈলী বজায় রেখে দর্শক ম্যাচের নির্ধারিত সময়ের মধ্যে আরও একটি গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করতে বলেন এই তারকা ফুটবলার কে । শাহানাজের টানা দুই গোলের সুবাদে বড় ব্যবধানের জয় নিশ্চিত করে ডোমার প্রমিলা ফুটবল একাডেমি।
বিকেল ৩টা বাজার আগেই তেপুকুরিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শক ভিড় জমান। টানটান উত্তেজনাকর এই ম্যাচটি উপভোগ করতে নারী-পুরুষ সব বয়সি মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। খেলোয়াড়দের সাবলীল ও আক্রমণাত্মক খেলা দর্শকদের পুরো সময়জুড়ে মাতিয়ে রাখে।
স্থানীয় যুব সমাজের এমন চমৎকার আয়োজন এলাকার ক্রীড়াপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে জানান উপস্থিত অতিথিরা। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের প্রশংসায় ভাসান স্থানীয় ক্রীড়াবিদেরা।