• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ঝিকরগাছায়

ইমরান হোসেন হৃদয় / ৩৪ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর। এরই ধারাবাহিকতায় যশোরের ঝিকরগাছায় উৎসবমুখর পরিবেশে কর্মসূচিটির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত ৫ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেলে যশোরে ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রশাসক এম সাইফুল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসন-৩১৪-এর সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী। এছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন, সাধারণ সম্পাদক রাশিদুল মমিন সুজন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশফাকুজ্জামান খান রনি, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ এবং ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান আলী।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, থানা পুলিশের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক, ক্রীড়া শিক্ষক, নিবন্ধিত শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় ক্রীড়ানুরাগীরা অংশ নেন।

উদ্বোধনী আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্দেশ্য, পরিকল্পনা ও ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়াবিষয়ক উৎসাহমূলক কার্যক্রম পরিচালিত হয়।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, খেলাধুলা শিশু-কিশোরদের সুস্থ শরীর গঠন, মানসিক বিকাশ এবং শৃঙ্খলাবোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে গ্রাম ও উপজেলা পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করার সুযোগ তৈরি হবে।

তাঁরা আরও আশাবাদ ব্যক্ত করেন, নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে উঠে আসা প্রতিভাবান খেলোয়াড়রা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করে দেশের সম্মান উজ্জ্বল করবে।

বর্ণাঢ্য আয়োজন ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা