যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে যুবলীগ ও আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ। নিয়মিত মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) শার্শা থানা পুলিশের এসআই শেখ মোঃ জাহিদুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন,শফিক মাহমুদ ধাবক (৪৩), আমিনুর রহমান (৫২) ও বজলুর রহমান (৫০)। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা শার্শা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে যুবলীগ ও আওয়ামী লীগের দায়িত্বশীল পদে ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) যথাযথ পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে গ্রেপ্তারকৃত তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।
শার্শা থানা পুলিশ জানিয়েছে, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।