• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

এনায়েতপুরে যমুনায় গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

​সোহেল রানা সিরাজগঞ্জ প্রতিনিধি; / ৪৫ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

বন্ধুদের সাথে ঘুরতে এসে সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিখোঁজের প্রায় ১৯ ঘন্টা পর সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এনায়েতপুর স্পার বাঁধের দক্ষিণ এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত শিক্ষার্থী জিসান আহমেদ (২৩) গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের টুরিজম এন্ড হাসপিটালিটি বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। সে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সাহেবপাড়া মহল্লার আকবার আলীর একমাত্র ছেলে।

এনায়েতপুর থানার ওসি জাহিদ হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের সদস্যরা এসেছেন মরদেহ গ্রহনের জন্য।

​পুলিশ ও স্থানীয়রা জানান, গত রোববার ঢাকা থেকে চার বন্ধু মিলে এনায়েতপুর গোলামের হোটেলে খাবার খেতে আসেন। এসময় যমুনা নদীতে গোসলে নেমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র জিসান পানিতে তলিয়ে যান। বন্ধুরা ও স্থানীয় জেলেরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।

পরে এনায়েতপুর থানা পুলিশ, বেলকুচি ফায়ারসার্ভিস দিনভর চেষ্টার পর সোমবার সকালে রাজশাহী থেকে আসা ডুবুরি দলের চেষ্টায় জিসানের মরদে উদ্ধার করা হয়।

নিহতের চাচা জাহিদ আহম্মেদ শিমুল জানান, খবর পেয়ে আমরা চলে এসেছি মরদেহ গ্রহনের জন্য।

এদিকে বন্ধুদের সাথে আনন্দ ভ্রমণ মুহূর্তে বিষাদে রূপ নেওয়ায় নিখোঁজ ছাত্রের স্বজনদের মধ্যে চরম শোক নেমে এসেছে। রাতেই সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, বিপিএম(বার) ঘটনাস্থল রাতেই পরিদর্শন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা