• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

পাবনায় পদ্মায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জেল-জরিমানার সঙ্গে জব্দ ইলিশ

হৃদয় হোসেন নিরব / ২৮ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

পাবনা সদর উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে সাতজনকে আটক করে প্রত্যেককে ১৪ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ট্রলারের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রায় ১১ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

শুক্রবার (২৩ অক্টোবর) পাবনা সদর উপজেলার পদ্মা নদীর বিভিন্ন স্থানে জেলা মৎস্য বিভাগ, জেলা পুলিশ ও থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার বন্ধ, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং মা ইলিশের প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করার লক্ষ্যে এ অভিযান চালানো হয়।

অভিযানে আটক সাতজনকে ১৪ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া একটি ট্রলারের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা প্রায় ১১ কেজি ইলিশ মাছ নিকটস্থ জামিয়াতুল আবরার এতিমখানায় বিতরণ করা হয়।

অভিযানে অংশ নেন জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, পাবনার সিনিয়র সহকারী পরিচালক ড. মো. বায়েজিদ আলম এবং পাবনা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আব্দুল হালিম। ভ্রাম্যমাণ আদালতে বিচারিক দায়িত্ব পালন করেন পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম ফুয়াদ। এ সময় জেলা পুলিশ ও থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

মৎস্যসম্পদ সংরক্ষণ ও মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে নদীতে নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা