• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
Headline
মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া জেলা জয় করে বিভাগীয় প্রতিযোগিতার পথে ধুনটের দুই শিক্ষার্থী

রামপাল থানার ওসি রাজীব আল রশিদ আর নেই

জুয়েল খাঁন / ৫১ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বাগেরহাট জেলার রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) ও রূপসার কৃতি সন্তান শেখ রাজীব আল রশিদ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাত ১টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। তার অকাল মৃত্যুতে পুলিশ প্রশাসনসহ রূপসা ও বাগেরহাটে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুম শেখ রাজীব আল রশিদ খুলনার রূপসা উপজেলার আইচগাতী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের ছেলে। তিনি খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আবু হোসেন বাবুর চাচাতো ভাই।

পুলিশ বাহিনীতে তিনি ছিলেন একজন সৎ, দক্ষ, মানবিক ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিত। রামপাল থানায় যোগদানের পর থেকে তিনি আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে তার কঠোর অবস্থান ছিল। পাশাপাশি সাধারণ মানুষের সাথে তার আচরণ ছিল অত্যন্ত আন্তরিক ও বন্ধুসুলভ। যে কোনো বিপদে সাধারণ মানুষ তার কাছে গিয়ে সহযোগিতা পেতেন।

তার এই অমায়িক ব্যবহার ও পেশাদারিত্বের কারণে তিনি সহকর্মী ও এলাকাবাসীর কাছে অত্যন্ত প্রিয় ছিলেন। তিনি বিশ্বাস করতেন, পুলিশ জনগণের বন্ধু। সেই আদর্শকে বুকে ধারণ করেই তিনি দায়িত্ব পালন করে গেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১০ বছর বয়সী এক পুত্র ও ৬ বছর বয়সী এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী, স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার ছোট দুটি সন্তান বাবাকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে।

মরহুমের জানাজা আজ বৃহস্পতিবার বাদ জোহর তার নিজ বাড়ি রূপসার আইচগাতিতে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাগেরহাট রূপসা সহ বিভিন্ন সাধারণ মানুষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা