বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলাধীন লখপুর বাজারের আবু বকর সিদ্দিক (রাঃ) এতিমখানা, মাদ্রাসা ও বায়তুন নূর মসজিদ কমপ্লেক্স, এটা শুধু একটা প্রতিষ্ঠান নয়, এটা লখপুরের হাজারো মানুষের ঈমান, ভালোবাসা আর আবেগের জায়গা।
সেই পবিত্র প্রতিষ্ঠানের বেদখল হওয়া জমি উদ্ধার করতে গিয়েছিলেন লখপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম সহ এলাকার অনেকেই।
এতিমের হক, মসজিদের হক, মাদ্রাসার হক রক্ষা করতে গিয়ে উল্টো আজ তাদেরকেই মামলার আসামি হতে হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।
আদালতে হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত মোঃ শরিফুল ইসলামের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।
খবরটা শোনার পর থেকে লখপুরের প্রতিটি ঘরে ঘরে এখন একটাই কথা যে মানুষটা আল্লাহর ঘর, এতিমখানা ও মাদ্রাসার জন্য লড়লো, সে কিভাবে অপরাধী হয়ে গেল।
এলাকাবাসী বলছেন, উক্ত মামলাটি সাজানো ও মিথ্যা দলমত নির্বিশেষে আজ লখপুরের সর্বস্তরের মানুষের একটাই দাবি এই মিথ্যা ও সাজানো মামলা থেকে মোঃ শরিফুল ইসলাম সহ সকল আসামিকে বেকসুর খালাস দিতে হবে।
শরিফুল ভাই কোনো ব্যক্তি স্বার্থের জন্য লড়েননি, তিনি লড়েছেন এতিম বাচ্চাদের জন্য, কোরআনের পাখিদের জন্য, মসজিদের জন্য।
আজ তিনি জেলহাজতে, কিন্তু লখপুরের মানুষের দোয়া আর ভালোবাসা তার সাথে আছে দলমত নির্বিশেষে ধর্ম বর্ণ ভুলে গিয়েই আল্লাহ এলাকাবাসীর পক্ষে এখন। গ্রামবাসী আরো জানান আমরা বিশ্বাস করি, সত্যের জয় হবেই , গ্রামবাসী তার সঙ্গে আছে , এবং গ্রামবাসী আশা করছে খুব শীঘ্রই তিনি মুক্তি পাবে, এক পর্যায়ে গ্রামবাসীর হুশিয়ারি দিয়ে বলেন যদি শরিফুল সহ সবাইকে জাবিনে মুক্তি না দেওয়া হয় তাহলে লকপুর ইউনিয়নের সকল জনগণ আন্দোলনের নামতে বাধ্য হবেন। সাধারণ মানুষের দাবি শরিফুল সহ সবাইকে নিঃস্বার্থে মুক্তি দেওয়া হোক।