• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
Headline
মৎস্য খাবার উৎপাদন কারখানায় সিলগালা ছয় পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, গুজব-অপপ্রচার রোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিরোধ নয়, সমঝোতায় সমাধান—ভূরঘাটা-মজিদবাড়ীতে ফিরল স্বস্তি ফুলেল শুভেচ্ছা ও কেক কাটায় বীর মুক্তিযোদ্ধা কামালের জন্মদিন উদযাপন সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানির তারিখ নির্ধারণ পটুয়াখালীতে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্কুলের পিয়নকে পুলিশে দিল গ্রামবাসি অভাবের সংসার থেকে বিসিএস প্রশাসন ক্যাডারে রনি আহমেদ চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত কুতুবদিয়ায় ৩৭২ দরিদ্র-অসহায় মানুষের মাঝে প্রায় ৩০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ পাঁচটা থেকে অভিযান, মাদক ব্যবসায়ীকে থানায় বসে সতর্ক করলেন বিএনপির নেতা

চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে শেরপুরে মিলনমেলা

বিল্লাল হোসেন / ১০ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

‘সত্য সুন্দর প্রকাশে, চ্যানেল আই আটাশে’-এমন শ্লোগানে ১ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে শেরপুরে। এ উপলক্ষে শহরের সজবরখিলা এলাকার শাহীন ক্যাডেট স্কুল মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শাহীন শিক্ষা পরিবারের পরিচালক মো. মাজহারুল ইসলাম হিমেলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর-এর আহ্য়বায়ক আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক সংগঠক মলয় চাকী, শিক্ষক আবু তারেক, জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি আব্দুল কাদির, চ্যানেল আইর শেরপুর প্রতিনিধি হাকিম বাবুল প্রমুখ। এসময় মানবাধিকার কর্মী নাজমুল হোসাইন, যুব সংগঠক শুভংকর সাহা, সাংবাদিক শান্ত রায় সহ শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, প্রকৃতিপ্রেমি, যুবনেতা, উদ্যোক্তা ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আগতরা চ্যানেল আই’র সংবাদ সহ বৈচিত্র্যময় বিভিন্ন অনুষ্ঠান এবং সৃজনশীল কর্মকান্ডের ভুয়শী প্রশংসা করেন এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে শুভেচ্ছা জানান। এর আগে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেনীপেশার মানুষ যোদদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা