• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
Headline
গঙ্গাচড়ায় অবৈধ বালু উত্তোলনের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক কে হত্যার চেষ্টা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে আসাদ সবুজের পাশে সাংবাদিকরা ন্যায্য অধিকার ও বৈষম্যহীন মর্যাদার দাবিতে মানিকগঞ্জে মাদ্রাসা শিক্ষকরা পটুয়াখালীতে ১২ বছরের শিশুকে অপহরণ, ৮ ঘণ্টায় উদ্ধার অপারেশনের জন্য ছুটতে হচ্ছে জেলা সদরে, ভোগান্তিতে লক্ষ্মীপুরের রোগীরা যবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, কানের পর্দা ক্ষতিগ্রস্তের দাবি ‘শিক্ষা শিল্পের ঐকতান’: ইবিতে কর্মসংস্থান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা প্রেসক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা ও আটা বিতরণ অদম্য মেধাবী নিরবের চোখে বুয়েট, পথে বড় বাধা আর্থিক সংকট চৌহালীতে বেতিল হাট ও বাজার বনিক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে

রামগঞ্জ সাংবাদিকতার পথিকৃৎ ওবায়েদুল হককে স্মরণ

মাসুদ রানা মনি / ২২ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

রামগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি,প্রবীণ সাংবাদিক দৈনিক ইত্তেফাকের রামগঞ্জ সংবাদদাতা বীরমুক্তিযোদ্ধা ওবায়েদুল হকের ১৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে রামগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির উদ্যোগে এক স্মরণসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ২৯সেপ্টেম্বর ) রামগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি মনির হোসেন বাবুলের সভাপতিত্বে সভায় সাংবাদিক ওবায়েদুল হকের বর্নাঢ্য কর্মময় জীবনের উপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন,রামগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সালেহ আহম্মদ পাটওয়ারী, সাবেক কাউন্সিলর মনোয়ারুল ইসলাম পাটওয়ারী, সাংবাদিক পাটওয়ারী হোসেন শরীফ, বশির আহম্মেদ প্রমূখ। বক্তরা বলেন, দেশ প্রেমিক বীর মুক্তিযোদ্ধা সাদা মনের মানুষ সাংবাদিক ওবায়েদুল হককে কখনো লোভ লালসা গ্রাস করতে পারেনি। তিনি সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলেই সৎ ও সাহসিকতার সহিত সংবাদ পরিবেশন করে গণমানুষের হৃদয়ে নাম লিখেছেন। তিনি ছিলেন রামগঞ্জের সংবাদ পত্র জগতের কিংবদন্তি। তার হাত ধরেই এই রামগঞ্জে অনেক সাংবাদিকের জন্ম হয়েছে। তিনিই প্রথম রামগঞ্জকে বিশ্বের দরবারে তুলে ধরেন।

উল্লেখ্য, সাংবাদিক ওবায়েদুল হক স্বাধীনতার পর থেকেই দৈনিক ইত্তেফাক রামগঞ্জ সংবাদাতা হিসেবে মৃত্যু আগ পর্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রামগঞ্জ পৌরসভার পশ্চিম আঙ্গারপাড়া আহম্মদ আলী পাটওয়ারী বাড়ির নিজ বাসগৃহে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা