• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
Headline
ভূঞাপুরে ১৫ লাখ টাকা লেনদেনকে কেন্দ্র করে আপন ভাই-বোনের বিরোধ, বড় ভাইয়ের সংবাদ সম্মেলন কুয়াকাটার পর এবার পুরো পটুয়াখালী ঘিরে পর্যটনের মহাপরিকল্পনা শ্রদ্ধা ও ভালোবাসায় বিশ্ব শিক্ষক দিবসে প্রিয় শিক্ষককে স্মরণ ঘাটাইলে শারদীয় দুর্গোৎসব: নিরাপত্তা ও শৃঙ্খলায় বিশেষ নজর সাংবাদিকদের নিরাপত্তায় দ্রুত ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়নের দাবি নবীনদের বরণে বেতগাড়ী একরামিয়া মাদ্রাসায় প্রাণবন্ত আয়োজন ‘শিক্ষকদের পাশে দাঁড়ানো’—ডিমলায় বিশ্ব শিক্ষক দিবসে নানা কর্মসূচি শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা অপরিসীম: মানিকগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস দাসপাড়া হরি মন্দিরের সংস্কার উদ্বোধনে মেয়র প্রার্থী শরিফুল ইসলাম খোকন শিশিরভেজা ভোরে প্রকৃতির রূপবদল, আসছে কি শীত?

মাছ রক্ষায় কঠোর প্রশাসন: কেশরহাটে জব্দ ৩৬ কারেন্ট জাল

ফিরোজ আলম / ২৯ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

রাজশাহীর মোহনপুরের কেশরহাটে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে কেশরহাট বাজারে অভিযান চালিয়ে ৩৬টি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জনসম্মুখে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা প্রশাসন জানায়, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ জাল বিক্রয় ও ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ২০২৬ দুপুর সময়ে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে মৎস্য আইন বাস্তবায়নে কেশরহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, বাজারে বিভিন্ন দোকানে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ ৩৬টি কারেন্ট জাল জব্দ করা হয়। সময় মোবাইল কোর্টের মাধ্যমে সততা ফিড মিলকে ১০,০০০ টাকা জরিমানা, লাইসেন্সবিহীন এক ফিড মিলের মালিককে

মৎস্য-খাদ্য ও পশু খাদ্য আইনে ১০,০০০ হাজার টাকা, অপর দিকে বাকশৈল গ্রামের সুতা ব্যবসায়ী গিয়াস উদ্দিনকে এক হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা।

এসময় অভিযানে প্রসিকিউশন টিমের অফিসার হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আমিনুল ইসলাম। কেশরহাট ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা এইচ. এম. মাহাবুব-উর-রশিদ, মোহনপুর থানা পুলিশ অফিসার এএসআই মাইনুল ইসলাম, কেশরহাট বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি শরিফুল ইসলাম, সহ-সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী বাচ্চু ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রাফিউল ইসলাম তুহিন, সদস্য সুজন সরকার উপস্থিত ছিলেন। অভিযান শেষে জব্দ করা কারেন্ট জালগুলো কেশরহাট বাজারের ছাগলহাটায় নিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা